ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ

আমার বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের প্রথম নির্বাচিত সরকার আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও।

এর আগে সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার বিএনপির পছন্দ অনুযায়ী সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দক্ষিণ প্লাজায় তৈরি করা হয়েছে বিশাল অস্থায়ী মঞ্চ ও ভিভিআইপি জোন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত সংসদ ভবনকে মেরামত করে নতুন সাজে সাজানো হয়েছে। দেশি-বিদেশি প্রায় হাজার খানেক অতিথির উপস্থিতিতে এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ উদযাপিত হবে।

সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিন ধাপে ১০০ জন করে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন; এরপর দুপুরে বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হবে এবং বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন, যার ধারাবাহিকতায় সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। ডিএমপি জানিয়েছে, আজ খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত থাকবে। বিকল্প পথ হিসেবে রোড ডাইভারশন ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে সোমবার রাতে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর মাধ্যমেই শেষ হলো এক ঐতিহাসিক ক্রান্তিকালীন অধ্যায়।

আজকের এই শপথ গ্রহণের মধ্যদিয়ে শুরু হচ্ছে ‘জুলাই সনদ’ ও সংবিধান সংস্কারের এক নতুন পথচলা। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

বাংলাদেশে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। আজ মঙ্গলবার

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ

সচিবালয়ে বুধবার অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ মঙ্গলবার গঠিত হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা সকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

সংবিধান সংস্কার পরিষদ সদস্যের শপথ নেবেন না বিএনপির এমপিরা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এহসানুল হক মিলন

এটি নির্বাচিত সংসদ, অধিবেশন কেউ মিউট করে দেখবে না: আমীর খসরু

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

সচিবালয়ে বুধবার অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ

এলপি গ্যাসের ওপর ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার

১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নিয়ে গঠন হচ্ছে নতুন মন্ত্রিসভা

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

নবনির্বাচিত এমপিদের শপথ সকালে, বিকেলে মন্ত্রিসভার সদস্যদের

১৭ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

এই নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা