ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

নিরাপত্তা, অংশগ্রহণমূলক ও সমান সুযোগের পরিবেশ মূল্যায়ন করবে ইইউ

আমার বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯

আসন্ন এই জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি অত্যাবশ্যক ধাপ বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার সিলেটে ইইউর সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস এ মন্তব্য করেন।

মিশনটি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে।

সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে সাংবাদিকদের ইজাবস বলেন, ‘এই মিশনের অঙ্গীকার হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতির মাধ্যমে কাজ করা, যেখানে মূল দায়িত্ব হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত না হয়ে সত্যিকার অর্থে পর্যবেক্ষণ করা।’

ইউরোপীয় পার্লামেন্টের এ সদস্য বলেন, ‘মিশনের মূল্যায়ন তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর কেন্দ্রীভূত—নিরাপত্তা, অংশগ্রহণমূলক এবং সমান সুযোগের পরিবেশ।”

তিনি বলেন, ‘প্রথম অগ্রাধিকার হচ্ছে নিরাপত্তা—পর্যবেক্ষকরা দেখবেন মানুষ কতটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন এবং নাগরিকদের অংশগ্রহণ কতটা নিরাপদ। দ্বিতীয়ত, প্রক্রিয়াটিতে বাংলাদেশের সব নাগরিক গোষ্ঠীর অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি, যার মধ্যে নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ও রয়েছে। আর সবশেষে, সমান সুযোগের পরিবেশ—বিশেষ করে প্রার্থীদের অংশগ্রহণের ক্ষেত্রে শর্তগুলো কতটা সমান।’

তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্ব এক ধরনের গতিশীল অবস্থার মধ্যে রয়েছে এবং বড় বড় ভূরাজনৈতিক পরিবর্তন ঘটছে। এই বৈশ্বিক প্রেক্ষাপটে ইইউর কৌশলগত অগ্রাধিকার হলো সারা বিশ্বে পূর্বানুমানযোগ্য, গণতান্ত্রিক ও নির্ভরযোগ্য অংশীদার নিশ্চিত করা।’

তিনি জানান, ইইউ নির্বাচন শেষ হওয়ার পরপরই ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে।

এরপর প্রায় দুই মাস পর নির্বাচন ঘিরে কী ঘটেছে, সে বিষয়ে একটি বিস্তারিত ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করা হবে।

আমার বার্তা /জেএইচ

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। এখানে সবাই সমান এবং সংবিধানে সবার সমান অধিকার রয়েছে বলে মন্তব্য

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যবহৃত একটি বিশেষ ধরনের স্মার্টফোন নিয়ে প্রযুক্তি মহলে আলোচনা শুরু

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন

ধর্মীয় প্রতিষ্ঠানকে নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানকে কেবল উপাসনার স্থান নয়, বরং ধর্মীয়, সামাজিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ভিডিও প্রচার, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

ধর্মীয় প্রতিষ্ঠানকে নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬টি জ্বালানি জাহাজ, পথে আরও তিনটি

ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

রমজানের শেষ দিনগুলো যে কারণে গুরুত্বপূর্ণ

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

উভচর যুদ্ধজাহাজ নিয়ে ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি