ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমার বার্তা অনলাইন:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমে সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে নিরাপত্তা ইস্যু, পুলিশ সংস্কার ও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ পুলিশকে সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনকালীন সময়ে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এছাড়া, তিনি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি নির্বাচনী শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ গৃহীত সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।

তিনি বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা দিতে নেওয়া ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করেন এবং পুলিশ সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার কথা উল্লেখ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ২০০ পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সময় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিরাপত্তা প্রটোকল সম্পর্কে ইতিবাচক ধারণা লাভ করবেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল

কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা রয়েছে: সিইসি

নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানার পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রতি

অন্তর্বর্তী সরকারের সময় আপনারা প্রাণ খুলে সাংবাদিকতা করেছেন: প্রেস সচিব

জুলাই অভ্যুত্থানে ছয়জন সাংবাদিক মারা গেছেন, তাদের কারো সঙ্গে সুরক্ষা সামগ্রী ছিল না, কারো কাছে

শব্দদূষণ কমানোর দায়িত্ব আমাদের সকলের: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি

ফের তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে ডাক পেয়ে যে প্রতিক্রিয়া স্কটল্যান্ডের

কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা রয়েছে: সিইসি

অন্তর্বর্তী সরকারের সময় আপনারা প্রাণ খুলে সাংবাদিকতা করেছেন: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে: তারেক রহমান

‘চাঁদাবাজির অভিযোগ’ ইস্যুতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

স্বামীসহ সাবেক সংসদ সদস্য রুবিনার আয়কর নথি জব্দ

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা