ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

ভূমি ব্যবস্থাপনায় সেরা কর্মকর্তা নির্বাচিত হলেন অতিরিক্ত সচিব রায়হান

আমার বার্তা অনলাইন:
১০ ডিসেম্বর ২০২৫, ১২:০১

অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, ভূমি সেবা ডিজিটালাইজেশন এবং নাগরিকবান্ধব ভূমি কার্যক্রম মূল্যায়নে ২০২৪-২৫ অর্থবছরের ‘বিভাগীয় কমিশনার’ ক্যাটাগরিতে দেশের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশালের সাবেক বিভাগীয় কমিশনার এবং বর্তমান ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রায়হান কাওছার।

সম্প্রতি তার হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার স্বাক্ষরিত এ সনদপত্রে তার দক্ষতা, নিষ্ঠা ও ভূমি খাত উন্নয়নে অবদানের স্বীকৃতি তুলে ধরা হয়েছে। একইসঙ্গে তার ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বরিশালে দায়িত্ব পালনের সময় মো. রায়হান কাওছার ভূমি সেবা সহজীকরণে বেশ কয়েকটি উদ্ভাবনী উদ্যোগ নেন। নাগরিকদের ‘এক ঠিকানায় ভূমিসেবা’, অনলাইন নামজারি ও ভূমি উন্নয়ন কর প্রদানে স্বচ্ছতা নিশ্চিতকরণ, মাঠপর্যায়ের টিমকে গতিশীল করা এবং দুর্নীতিবিরোধী মনিটরিং জোরদার করার কারণে তিনি বিশেষভাবে প্রশংসিত হন।

এছাড়া বরিশাল জেলায় অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে তার নেতৃত্বে বেশ কয়েকটি প্রকল্প সময়ের আগেই সম্পন্ন করা হয়, যা জাতীয় পর্যায়ে নজর কাড়ে। বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমাতে দ্রুত অভিযোগ নিষ্পত্তি, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সেবা কাঠামো নিশ্চিত করেছিলেন।

ভূমি মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা মনে করেন, ভূমি প্রশাসনকে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে রায়হান কাওছারের অবদান দেশের অন্যান্য বিভাগেও রোল মডেল হিসেবে কাজ করছে।

তার এই অর্জনকে সরকারের ভূমি সংস্কার উদ্যোগের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

সম্মাননা পাওয়ার সময় জানতে চাইলে মো. রায়হান কাওছার বলেন, এ অর্জন শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়, মাঠ প্রশাসনের প্রতিটি সহকর্মী, জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং জনগণের সহযোগিতারই ফল। ভূমি সেবা আধুনিক ও স্বচ্ছ করার লক্ষ্যে আমরা যে ডিজিটাল রূপান্তরের কাজ করেছি, তা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আমি বিশ্বাস করি। জনগণের দোরগোড়ায় দ্রুত ও ঝামেলামুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়া এটাই ছিল আমার মূল লক্ষ্য এবং এই পথচলায় কোনোদিনই আমি আপস করিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই সম্মান আমাকে আরও দায়িত্ববান হতে উৎসাহিত করবে। দেশের উন্নয়ন ও ভূমি খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে আমি আগের মতোই নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যেতে চাই।

আমার বার্তা/এল/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু