ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

এনসিপির নিবন্ধন চূড়ান্ত, ডেসটিনির রফিকুলের দল নিয়ে আপত্তি

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১৮:৫২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় রয়েছে তরুণদের আলোচিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ডেসটিনির কর্ণধার রফিকুল আমীনের দল বাংলাদেশ আম জনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্ক্সবাদী)। দলগুলোর ব্যাপারে কারো দাবি-আপত্তি থাকলে তা জানাতে বলেছিল নির্বাচন কমিশন। বাকি দুটি দলের ব্যাপারে কোনো আপত্তি না এলেও ডেসটিনির রফিকুল আমীনের দল নিয়ে জোরালো আপত্তি জানিয়েছেন অনেকেই।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ইসি সূত্র বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত ৪ নভেম্বর ইসি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দাবি-আপত্তি চেয়ে ১২ নভেম্বর পর্যন্ত সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। তিন দলের মধ্যে শুধু বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধে প্রায় ১০ থেকে ১৫টি দাবি-আপত্তি এসেছে। আমরা কমিশনে ফাইল দিয়েছি। কমিশন এখন সিদ্ধান্ত নেবে।

সূত্র আরও জানায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) ব্যাপারে কোনো দাবি-আপত্তি না থাকায় তাদের নিবন্ধন চূড়ান্ত হয়ে গেছে। শুধু কমিশন অনুমোদনের অপেক্ষায়।

এর আগে গত ৪ নভেম্বর বিকেলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আমরা তিনটা দলের সঠিকতা পেয়েছি। এই তিনটা দলের ব্যাপারে নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে কমিশন মনে করেছে যে, এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারে। তাদের ব্যাপারে পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দেব অভিমতের জন্য। ১২ তারিখের ভেতরে আমরা এই অভিমতের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি। এই নির্ধারিত সময়ের মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ৪ নভেম্বর জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল-, ‘হ্যান্ডশেক’ মার্কায় বাংলাদেশ আম জনগণ পার্টি, ‘শাপলা কলি’ মার্কায় এনসিপি ও ‘কাঁচি’ মার্কায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাসী) নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। ওই দলগুলোর বিরুদ্ধে কারও কোনো দাবি আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে জানাতে হবে।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগ; বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপি নিবন্ধন।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু