ই-পেপার শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

সম্প্রীতির নীতি মানুষকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করে: গণশিক্ষা উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৪
বক্তব্য রাখছেন গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার : ছবি পিআইডি

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সম্প্রীতি ও সহানুভূতির নীতি আমাদেরকে নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে বাধ্য করে।

এজন্যই ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে নিন্দা করছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশস্থ ভ্যাটিকান অ্যাম্বেসি আয়োজিত ‘আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন’ এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা প্রান্তিক জনগণের অধিকারের পক্ষে সমর্থন অব্যাহত রাখব। উপদেষ্টা ফিলিস্তিনে স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ হিসেবে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বাস্তবায়নকে উল্লেখ করেন।

তিনি ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার রক্ষায় ভ্যাটিকানের অব্যাহত সমর্থনেরও ভূয়সী প্রশংসা করেন।

তিনি আরও বলেন, হলি সি (ভ্যাটিকান সরকার) বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, আন্তঃধর্মীয় বোঝাপড়া বৃদ্ধি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় এক গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা হলি সি’র সঙ্গে আমাদের ক্রমবর্ধমান সম্পর্কের জন্যও অত্যন্ত গর্বিত।

উপদেষ্টা বলেন, আমরা বাংলাদেশে ক্যাথলিক সম্প্রদায়ের মূল্যবান অবদানের জন্য কৃতজ্ঞ, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক পরিষেবার ক্ষেত্রে। আমরা ভবিষ্যতে হলি সি’র সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী।

আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান কার্ডিনাল জর্জ যাকোব কভোকাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু