ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

রফিকুল আমীনের বিরুদ্ধে ডেসটিনির বিনিয়োগকারীদের বিক্ষোভ

আমার বার্তা অনলাইন:
১৭ এপ্রিল ২০২৫, ১৫:৩২

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনকে নতুন দলের নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ডেসটিনির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের পাওনা দ্রুত পরিশোধের পাশাপাশি রফিকুল আমীনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নির্বাচন কমিশনের সামনে রফিকুল আমীনের নতুন রাজনৈতিক দল গঠনের প্রতিবাদে এই মানববন্ধন করা হয়। ডেসটিনির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ভুক্তভোগীরা বলছেন, বিনিয়োগের টাকা ফেরত না দিয়ে দল গঠন মানে বিনিয়োগকারীদের সঙ্গে তামাশা করা।

ভুক্তভোগীদের মধ্যে একজন মেজবাহ উদ্দিন। ২০১১ সালে ৫ লাখ টাকা বিনিয়োগ করে এখনো ফেরত পাননি। মেজবাহ বলেন, রফিকুল আমীন আমার ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এই টাকা দ্রুত ফেরত দিতে হবে। কোম্পানি বন্ধ করে টাকা আত্মসাৎ করেছেন রফিকুল। আমাদের টাকা মেরে কোটি কোটি টাকা খরচ করে পাঁচতারকা হোটেলে নতুন দলের ঘোষণা দিয়েছেন। এটা আমাদের মতো ক্ষতিগ্রস্তদের সঙ্গে তামাশা। এটা মানি না মানবো না।

ডেসটিনি গ্রুপে বিনিয়োগের আইডি নিয়ে ইসির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন মো. সাইফ উল্লাহ। ২০১০ সালে ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। সেই টাকা না দিয়ে নতুন দল কেন তার জবাব চেয়ে সাইফ বলেন, আমাদের টাকা ফেরত না দিয়ে নতুন দল করার তীব্র নিন্দা জানাই।

এর আগে সকালে বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আ-আম জনতা পার্টি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে দলের ঘোষণাপত্র পাঠ করেন পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। তিনি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার নতুন দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম। নতুন দলের নিবন্ধনের বিরুদ্ধে ইসির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু