ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

চড়া সবজির বাজার, মরিচেও নেই স্বস্তি

আমার বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৫, ১২:০৯

রাজধানীর বাজারগুলোতে সবজির দাম একপ্রকার আগুন ছুঁই ছুঁই করছে। টানা কয়েক সপ্তাহ ধরে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। মৌসুম শেষে সরবরাহে ঘাটতি ও টানা বৃষ্টিকে কেন্দ্র করে দাম বেড়ে যাওয়া কাঁচা মরিচের দামও এখনও কমেনি।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ মানভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০ থেকে ৩২০ টাকায়। অন্য সবজির দামও আগের তুলনায় বেশ চড়া।

আজকের বাজারে বেগুন প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, ধন্দুল ৬০, চিচিঙ্গা ৬০, কচুর লতি ৮০, ঝিঙ্গা ৬০, কাঁকরোল ৮০, বরবটি ৮০ এবং করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ও পটল যথাক্রমে ৮০ ও ৫০ টাকা, ঢেঁড়স ৪০, জালি ৫০, লাউ প্রতি পিস ৬০ টাকা, আলু ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ সর্বোচ্চ ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা রামপুরার বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী সাজেদুর রহমান জানান, “একবার দাম বাড়ার পর আর কমে না। বাজারে কেউ তদারকি করছে না বলেই বিক্রেতারা নিজের মতো দাম হাঁকাচ্ছে। আজ এক পোয়া মরিচ কিনতেই ৮০ টাকা গুনেছি।”

মহাখালী বাজারের বিক্রেতা আব্দুল মালেক বলেন, “বেশ কিছু সবজির মৌসুম শেষ হয়ে গেছে। তার ওপর সাম্প্রতিক বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় সরবরাহ কমে এসেছে। এ কারণেই দাম বাড়ছে।”

কারওয়ানবাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, “বৃষ্টির প্রভাব মরিচের দামে সরাসরি পড়ে। সরবরাহ কম থাকায় এখন মরিচের দাম আবারও বেড়েছে।”

আমার বার্তা/জেএইচ

দিনে দুদফায় সোনার দাম বাড়ল ৬৫৯০ টাকা

দেশের বাজারে এক দিনে দুদফা সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি

বাংলাদেশ অংশের ব্যাংক আলফালাহ ৪.৭৫ কোটি ডলারে কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া

পাকিস্তানের ব্যাংক আলফালাহ লিমিটেডের বাংলাদেশ অংশের কার্যক্রম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছেন প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা। ঢাকার ব্যাংক

তেলের ব্যারেল ১২০ ডলার ছাড়ালে বছরে অতিরিক্ত খরচ হবে ৬১০০০ কোটি টাকা

বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে বাংলাদেশের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ পড়তে পারে বলে সতর্ক করেছেন

টানা ৭ দফা কমার পর বাড়লো সোনার দাম

টানা সাত দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি দল নিজেদের মতো করে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে: নাহিদ ইসলাম

এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনা জরুরি: মন্ত্রী

শিগগির ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় সহকারী হাইকমিশনার

জোড়া লাল কার্ডের ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুতের ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুদক

দৌলতদিয়ায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে যা বলল তদন্ত কমিটি

মাজার ভাঙা ফৌজদারী অপরাধ এবং মাজার রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

কোচের লাল কার্ড বিতর্কের পর বাংলাদেশের সমতা

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুষ্কৃতি ও দুর্নীতি-সন্ত্রাসমুক্ত করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

আমিরাতে ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপো লক্ষ্য করে ইরানের হামলা

দিনে দুদফায় সোনার দাম বাড়ল ৬৫৯০ টাকা

বাংলাদেশ অংশের ব্যাংক আলফালাহ ৪.৭৫ কোটি ডলারে কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া

সব খেলায় সমান গুরুত্ব, জাতীয় খেলোয়াড়দের আকর্ষণীয় সম্মানি

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীসহ দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

শৈলকূপা ও নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ৬ জন

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

তেলের ব্যারেল ১২০ ডলার ছাড়ালে বছরে অতিরিক্ত খরচ হবে ৬১০০০ কোটি টাকা

প্লাস্টিক ব্যবহার না করে যেভাবে খাবার সংরক্ষণ করবেন