ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

রাজনৈতিক সংলাপের পূর্বেই যেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সরকার

আমার বার্তা অনলাইন:
২০ মার্চ ২০২৫, ১৫:১১

রাজনৈতিক দলগুলির সঙ্গে সংলাপ শুরুর আগেই ঐকমত্য কমিশনের সুপারিশে নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পুলিশ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে ১১১ দফা বাস্তবায়নের সিদ্ধান্ত নিল সরকার।

পত্রিকান্তরে প্রকাশিত খবরে জানা গেছে, সংস্কার প্রস্তাবের অন্য সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে চূড়ান্ত করা হবে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংস্কারে ১১১ দফা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের চিঠি দিয়ে জানানো হয়েছে।

এদিকে, আজ বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হতে যাচ্ছে। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক হবে। অন্য দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসবে কমিশন।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে বলেন, যে কাজগুলো রাজনৈতিক দলের মতামত ছাড়াই অল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এ জন্য মন্ত্রণালয় ও বিভাগে সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়নের প্রস্তুতির জন্য পাঠানো হয়েছে।

তিনি জানান, এর মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশনের ২৮ দফা, দুদক সংস্কারের ৪৩ দফা, জনপ্রশাসন সংস্কারের ১৮ দফা, পুলিশ সংস্কারের ১৩ দফা এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ৯ দফা সুপারিশ রয়েছে। রাষ্ট্র সংস্কারে গঠিত ১১ সংস্কার কমিশনের মধ্যে ছয়টির সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১১ সুপারিশ এখনই বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, সুপারিশমালা বাস্তবায়নের কৌশল ও পরিকল্পনা চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তা ফের মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেবে।

সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া ছয় কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। শুধু যেসব বিষয় আশু বাস্তবায়নযোগ্য, সেগুলো চূড়ান্ত করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু