ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

আগামী দুই দশক দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব থাকবে: নাহিদ

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৫, ১৯:২৮
আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১৯:২৯

জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফলস্বরূপ আগামী দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে নাহিদ ওই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী দুই দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে।’

‘অভিজ্ঞতার অভাব ও অন্যান্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সকল উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায়। দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কীভাবে দেশ পুনর্গঠনে অবদান রাখছে, তা এখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে।’

ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালনকারী নাহিদ বলেন, ‘তারা (তরুণ) দায়িত্ব গ্রহণ করতে ও ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে প্রস্তুত। তরুণদের ওপর অর্পিত জনগণের আস্থা ও বিশ্বাস আগামী দিনে আরও সুদৃঢ় হবে।’

জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় সারাদেশে প্রায় দুই মাসব্যাপী তারুণ্যের উৎসব, ২০২৫ উদযাপনের প্রাক্কালে নাহিদ এ সাক্ষাৎকার দিয়েছেন।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক এই উৎসবের লক্ষ্য ঐক্য গড়ে তোলা এবং স্থানীয় বীর ও পরিবর্তনের কারিগরদের অবদানকে সমর্থন করার পাশাপাশি সামনে নিয়ে এসে সহযোগিতার নীতি প্রচার করা।

তথ্য উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদ উৎখাতের জন্য ২০২৪ সালে তরুণদের ত্যাগ ও প্রতিরোধ কেবল বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ স্থাপন করেছে।’

নাহিদ আরও বলেন, ‘সরকার তরুণদের সাথে কাজ করতে এবং তাদেরকে রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায়। আমরা নিজেরাই সেই তরুণ সমাজের প্রতিনিধি। আমরা তরুণ প্রজন্মকে এমন একটি রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই, যারা ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’

তিনি বলেন, ‘ঐতিহাসিকভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ছাত্ররা অব্যাহতভাবে নেতৃত্বদানে ভূমিকা পালন করে জাতিকে এগিয়ে নিয়ে গেছে এবং ২০২৪ বিপ্লব দীর্ঘদিনের এই উত্তরাধিকারের সর্বশেষ উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে।’

উপদেষ্টা বলেন, ‘বিশ্বজুড়ে মানুষ আশা করছে যে, বাংলাদেশি তরুণরা গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্যমুক্ত সমাজ গঠন ও মানবিক মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

নাহিদ বলেন, ‘তরুণদের কর্মসংস্থানের বিষয়টি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং তাই সরকার গণঅভ্যুত্থানের আহ্বানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দেন, চাকরি ও কর্মসংস্থান সম্পর্কিত দাবির মাধ্যমে এই গণঅভ্যুত্থানের শুরু হয়েছিল। সঠিক শিক্ষা ব্যবস্থার অভাবে বিগত ১৬ বছরে জাতি সামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য পতন প্রত্যক্ষ করেছে এবং তাই সরকারকে দেশের শিক্ষা খাতের উন্নতির দিকেও মনোযোগ দিতে হবে।

আমার বার্তা/এমই

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক জনস্বাস্থ্যের

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেসরকারি বাস কোম্পানিগুলোর

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের