ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

দেশের নামকরা সফল উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৩, ১৯:০৯
প্রতীকী ছবি

স্বাভাবিকভাবে সফল হতে হলে অবশ্যই নিজের মধ্যে কিছু বৈশিষ্ট্য নিয়ে আসতে হবে। হতে পারে আপনার মধ্যে ইতোমধ্যে কিছু গুণাগুণ বিদ্যমান। কিন্তু আপনি হয়তো জানেন না কোনগুলো সফল ব্যক্তিদের বৈশিষ্ট্য, আর কোনগুলো ব্যর্থ ব্যক্তিদের। আজকের এই প্রতিবেদনে দেশের বেশকিছু বিখ্যাত সফল উদ্যোক্তাদের সফলতা আপনাদের সামনে তুলে ধরবো।

১. কামাল কাদির যিনি ছিলেন বিকাশের স্বপ্নদ্রষ্টা। এর আগে তিনি সেলবাজার.কম এর প্রতিষ্ঠাতা ছিলেন। বাংলাদেশের মোবাইল ব্যাংকিংয়ের প্রায় ৭০ ভাগ বিকাশের দখলে আছে।

২. রাইসুল কবির, যিনি কিনা ব্রেইনস্টেশন ২৩ এর প্রতিষ্ঠাতা। বর্তমানে প্রতিষ্ঠানটি নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্ক, যুক্তরাজ্য, ইসরাইল সহ বিশ্বের নানা জায়গায় সফটওয়্যার নিয়ে কাজ করছে।

৩. হুসেইন এম ইলিয়াস, পাঠাও এর সহ প্রতিষ্ঠাতা। পাঠাও বাংলাদেশে রাইড শেয়ারিং সিস্টেমে এক বিপ্লব বয়ে এনেছে। বর্তমানে এটি নেপালেও সার্ভিস চালু করেছে।

৪. মাহমুদুল হাসান সোহাগ, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা। উদ্ভাস কোচিং দিয়ে শুরু করে রকমারি.কম, টেকশপ বিডি, অন্যরকম ইলেকট্রনিক্স থেকে শুরু করে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে এই গ্রুপের ভেতর।

৫. কাওসার আহমেদ, জুমশেপারের প্রতিষ্ঠাতা। জুমলাভিত্তিক শীর্ষ চারটি কোম্পানির একটি হল জুমশেপার। ২০১৬ সাল নাগাদ তাদের ৪.৫ মিলিয়ন টেম্পলেট ডাউনলোড হয়েছে।

৬. ফাহিম মাশরুর, বিডিজবস, আজকের ডিল এর প্রতিষ্ঠাতা। বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা। চাকরির জন্য সবচেয়ে বড় পোর্টাল বিডিজবস ও ইকমার্স আজকের ডিল বাংলাদেশের দুটি বড় অনলাইন প্রতিষ্ঠান।

৭. আয়মান সাদিক, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা। টেন মিনিট স্কুল বাংলাদেশের অনলাইন শিক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা এনে দিয়েছে। এছাড়াও তিনি শিক্ষা বিষয়ক নানা ভিডিও বানান ও বই লিখে থাকেন। সম্প্রতি টেন মিনিট স্কুল ২ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে।

৮. হাবিবুল মোস্তফা, খাস ফুডের সহ প্রতিষ্ঠাতা। নিরাপদ ও স্বাস্থসম্মত খাদ্যের জোগান দিচ্ছে এই প্রতিষ্ঠানটি।

৯. আদনান ইমতিয়াজ হালিম, সেবাএক্সওয়াইজেড এর প্রতিষ্ঠাতা। ২০১৮ সালে ১৬০০ সার্ভিস প্রভাইডার সফলভাবে ৬০ হাজারেরও বেশি সার্ভিস প্রদান করে সেবা এপের মাধ্যমে।

১০. ওয়াসিম আলিম, চালডাল.কমের প্রতিষ্ঠাতা। নিত্য প্রয়োজনীয় জিনিস হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে প্রতিষ্ঠানটি।

১১. মালিহা এম কাদির বাংলাদেশের বৃহৎ অনলাইন প্লাটফর্ম সহজ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশে প্রথম ডিজিটালাইজড টিকেটিং সেবা ‘সহজ’ প্রতিষ্ঠা করেন। সহজের মাধ্যমে ঘরে বসেই যে কেউ কিনতে পারছেন বাস, লঞ্চসহ বিভিন্ন ইভেন্ট ও মুভি টিকেট। ২০১৮ সালের মার্চে সহজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে রাইড শেয়ারিং সেবা চালু করেন তিনি।

১২. বিপ্লব ঘোষ রাহুল, ই কুরিয়ারের প্রতিষ্ঠাতা। কুরিয়ার ভিত্তিক সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। বিদেশী বিনিয়োগও পেয়েছে সম্প্রতি কাজের জন্য।

এবি/আরআই

সপ্তাহে ১ দিন শ্যাম্পু করলেই খুশকি দূর হবে

শীতের দিনে শ্যাম্পু করতে মোটেই ইচ্ছে করে না। একে তো আবহাওয়া ঠান্ডা থাকে তার উপর

চিকেন আফগানি কাবাব!

আফগানেরা সাধারণত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন না। বাড়িতেই তৈরি করেন নানারকম খাবার। বিশেষ রন্ধনশৈলীর জন্য

ছুটির দিনের স্বাস্থ্যকর ব্রকলির ৩ রেসিপি

ছুটির দিন মানেই ভরপুর খাওয়া দাওয়া। স্বাস্থ্য সচেতনতার এই যুগে পোলাও-মাংস তো রোজ রোজ খাওয়া

ছুটির দিনে পাতে রাখুন মুড়িঘণ্ট

ছুটির দিন সবার ঘরেই বাহারি রকমের পদ রান্না করা হয়। পোলাও-মাংসের বদলে এবার না হয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু