ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ত্বকের যত্নে চিয়া সিড

লাইফস্টাইল ডেস্ক
১১ জুলাই ২০২৩, ১৫:২২
আপডেট  : ১১ জুলাই ২০২৩, ১৫:৫৩

চিয়া একটি সুপার সীড (Chia Seeds), যার মধ্যে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের যত্নে (Skin Care) কাজে আসে।

চিয়ার বীজ ত্বক সম্পর্কিত সমস্যা যেমন- ট্যানিং, ব্রণ, নিস্তেজ ত্বক ইত্যাদি থেকে মুক্তি পেতে আপনাকে

সাহায্য করতে পারে। নিয়মিত এই বীজের ব্যবহারে আপনি পেয়ে যেতে পারেন উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বক। এখন জেনে নেয়া যাক কীভাবে রূপচর্চায় ব্যবহার করবেন এই চিয়া বীজকে।

ফেস মাস্ক তৈরি করতে প্রথমে চিয়া বীজ পানিতে ভিজিয়ে রাখুন। যখন এটি জেলের মতো হতে শুরু করবে তখন এতে অলিভ অয়েল এবং এক চামচ মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি আপনার মুখে লাগিয়ে প্রায় ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। কিছু দিন পর থেকেই আপনি পার্থক্য দেখতে পাবেন। নিয়মিত ব্যবহারে আপনি শুষ্ক ত্বক এবং দাগ থেকে মুক্তি পেতে পারেন এবং ত্বক আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠবে।

নিস্তেজ ত্বক থেকে মুক্তি পেতে মহিলারা স্ক্রাব ব্যবহার করেন। এবার সেই স্ক্রাবে যোগ করুন চিয়ার বীজকে। শুষ্ক

এবং নিস্তেজ ত্বককে পুনরুজ্জীবিত করতে চিয়ার বীজের চেয়ে ভাল আর কিছু নেই। এর জন্য দুই চামচ চিয়া সিডের সঙ্গে তিন চামচ নারকেল তেল এবং সামান্য লেবুর রস মিশিয়ে নিন। সবশেষে, এই মিশ্রণে এক ফোঁটা ভিটামিন ই যোগ করুন।

এরপর এটি দিয়ে আপনার মুখে স্ক্রাব করুন, তারপর প্রায় ২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর কিছুক্ষণ পর হালকা গরম পানিতে মুখ দিয়ে ফেলুন। এই স্ক্রাবটি আপনি সপ্তাহে দু’তিনবার ব্যবহার করতে পারেন।

ব্রণ এবং পিম্পলের মতো সমস্যা থেকে মুক্তি পেতেও চিয়ার বীজ ব্যবহার করতে পারেন। এর জন্য শুধুমাত্র চিয়া বীজ, ওটস এবং অ্যালোভেরা জেল প্রয়োজন। প্রথমে এই তিনটি জিনিস ভাল করে মিশিয়ে তারপর মুখে লাগান। কিছুক্ষণ স্ক্রাবের মতো হাত দিয়ে ম্যাসাজ করে রেখে দিন। এটি শুধু মুখ পরিষ্কার করবে না, বরং ত্বকের ব্রণ এবং ব্রণের মতো একাধিক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতেও সাহায্য করবে।

এবি/ টিএস/ জেডআর

সপ্তাহে ১ দিন শ্যাম্পু করলেই খুশকি দূর হবে

শীতের দিনে শ্যাম্পু করতে মোটেই ইচ্ছে করে না। একে তো আবহাওয়া ঠান্ডা থাকে তার উপর

চিকেন আফগানি কাবাব!

আফগানেরা সাধারণত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন না। বাড়িতেই তৈরি করেন নানারকম খাবার। বিশেষ রন্ধনশৈলীর জন্য

ছুটির দিনের স্বাস্থ্যকর ব্রকলির ৩ রেসিপি

ছুটির দিন মানেই ভরপুর খাওয়া দাওয়া। স্বাস্থ্য সচেতনতার এই যুগে পোলাও-মাংস তো রোজ রোজ খাওয়া

ছুটির দিনে পাতে রাখুন মুড়িঘণ্ট

ছুটির দিন সবার ঘরেই বাহারি রকমের পদ রান্না করা হয়। পোলাও-মাংসের বদলে এবার না হয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু