ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৬, ১১:১২

অনেক নারীর জন্য পিরিয়ডের ব্যথা মাসিকচক্রের একটি অস্বস্তিকর অংশ। যদিও ব্যথার তীব্রতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, এই অস্বস্তি দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটানোর জন্য যথেষ্ট। মাসিকের ব্যথা নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় রয়েছে, যার মধ্যে ওষুধ অন্যতম, তবুও অনেকে আরামের জন্য সাধারণ ঘরোয়া প্রতিকারের সাহায্য নেন। রান্নাঘরের কয়েকটি সাধারণ উপাদান দিয়ে তৈরি একটি গরম পানীয় প্রাকৃতিকভাবে পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করতে পারে। এখানে দেওয়া হলো কীভাবে আপনি এটি বাড়িতে তৈরি করতে পারেন-

পিরিয়ডের ব্যথা কেন হয়?

পিরিয়ডের সময় প্রোস্টাগ্ল্যান্ডিন নামক একটি হরমোনের মতো যৌগের অতিরিক্ত উৎপাদনের সঙ্গে এ সময়ের ব্যথার সম্পর্ক রয়েছে। প্রোস্টাগ্ল্যান্ডিন জরায়ুতে প্রদাহ সৃষ্টি করে এবং জরায়ুর প্রাচীরের সংকোচন তীব্র করে, যা বেদনাদায়ক ব্যথার কারণ হতে পারে।

ঘরোয়া প্রতিকার

আজওইয়ান, মৌরি এবং দারুচিনি ব্যবহার করে একটি উষ্ণ ভেষজ পানীয় তৈরি করে খেলে এই ব্যথার অনেকটাই উপশম হবে।

উপকরণ

১ চা চামচ আজওয়াইন

১ চা চামচ মৌরি

২ ইঞ্চি খাঁটি দারুচিনি

৪০০ মিলি পানি।

প্রস্তুত প্রণালি

আজওয়াইন, মৌরি এবং দারুচিনি গুঁড়া করে নিন, এতে এদের প্রাকৃতিক উপাদানগুলো বেরিয়ে আসবে।

গুঁড়া করা উপাদানগুলো ৪০০ মিলি পানিতে যোগ করুন।

মিশ্রণটি ফুটিয়ে পানি অর্ধেক হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ইচ্ছে হলে ছেঁকে নিন এবং উষ্ণ বা গরম অবস্থায় পান করুন।

কীভাবে পান করবেন?

দিনের বেলায় প্রতি ৩ থেকে ৪ ঘণ্টা পর পর এই পানীয়টি উষ্ণ অবস্থায় পান করা যেতে পারে। আগে থেকে বেশি পরিমাণে তৈরি করে রাখলে এবং পান করার আগে শুধু গরম করে নিলেই চলবে।

উপাদানগুলো কীভাবে সাহায্য করতে পারে

আজওয়াইনে থাইমল নামক একটি সক্রিয় যৌগ রয়েছে, যা পিরিয়ডের ব্যথার জন্য দায়ী প্রোস্টাগ্ল্যান্ডিন কমাতে সাহায্য করতে পারে।

দারুচিনি

বিশেষজ্ঞরা বলেন, দারুচিনি একটি প্রাকৃতিক প্রদাহ-রোধী হিসেবে কাজ করে, যা জরায়ুর পেশী শিথিল করতে এবং ব্যথা কমাতে সাহায্য করতে পারে।

মৌরি

মৌরি বীজে অ্যানিথোল নামক একটি যৌগ থাকে, যা পিরিয়ডের সময় জরায়ুর বেদনাদায়ক সংকোচন কমাতে সাহায্য করতে পারে।

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

স্বাস্থ্যকর খাবার খাওয়ার মানে এই নয় যে ওজন মাপার যন্ত্রের কাঁটা সঙ্গে সঙ্গে নিচের দিকে

মা-বাবার যে ৪ অভ্যাসে দূর হবে শিশুর ঘুমের সমস্যা

ঘুমের সমস্যার জন্য প্রায়ই নীল আলোকে দায়ী করা হয়, কিন্তু বিষয়টি আরও জটিল। বিশেষ করে

এক বছরের কম বয়সী শিশুকে মধু খেতে দেবেন না যে কারণে

মধু একটি প্রাকৃতিক এবং মৃদু খাদ্য হিসাবে পরিচিত। বেশিরভাগেরই ধারণা শিশুকে এটি খাওয়ানো উপকারি। কিন্তু

ভাদ্রের রোদে ত্বক কালোসহ নানা ক্ষতি, জেনে নিন সহজ কিছু প্রতিকার

বাংলা পঞ্জিকায় ভাদ্র মাস মানেই প্রখর রোদ আর অস্বস্তিকর গরম। গ্রামবাংলায় এই সময়কে বলা হয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্জেন্ট সাবিহার দেনমোহর ২ লাখ টাকা, বিচ্ছেদে নেন অর্ধ কোটি

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই : এসআরবি

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

এসপি জাহাংগীর যেভাবে গ্রেফতার হলেন 

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানই মানবতার শক্তি

গোপালগঞ্জ-ফেনীর পুলিশ সুপার বদলি

বাংলা কিউআর: ক্যাশলেস অর্থনীতির পথে নতুন যাত্রা

শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’

নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আরবরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করার নথিভুক্ত প্রমাণ আছে, জানাল ইরান

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

জয়পুরহাটে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে যুবক ও বৃদ্ধার মৃত্যু