ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

স্মার্টফোন আসক্তি থেকে মুক্তির উপায়

আমার বার্তা অনলাইন:
২৯ জুলাই ২০২৫, ১৭:১৮

ডিজিটাল যুগে প্রযুক্তি নির্ভরতা আমাদের জীবন থেকে কেড়ে নিচ্ছে মূল্যবান সময়, মনোযোগ ও সম্পর্কের গভীরতা। কীভাবে ধাপে ধাপে প্রযুক্তির আসক্তি থেকে বেরিয়ে এসে জীবনকে আরও প্রাণবন্ত করা যায়।

জেনে নেওয়া যাক উপায় গুলো:

কাজের উদ্দেশ্য ঠিক করুন

শুধু সময় কমানোই নয়, কেন আপনি মোবাইল ফোনের ব্যবহার কমাতে চান, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করাটা জরুরি। আপনি কিসে সময় দিতে চান? পরিবারের সঙ্গে সময় কাটানো, বই পড়া, হাঁটা বা আপনার পছন্দগুলোকে আগে ঠিক করতে হবে। একটি চিঠি লিখে আপনার মোবাইল ফোনকে ‘ব্রেকআপ লেটার’ হিসেবে দিতে পারেন। এতে আপনার ক্ষোভ, কষ্ট আর আশা স্পষ্টভাবে উঠে আসবে।

যেমন ‘প্রিয় ফোন, তোমার কারণে নিজের চিন্তাগুলো আলাদা করতে পারি না। আমি আমার সন্তান ও পরিবারকে বেশির ভাগ সময় দিতে চাই। আমি আগের মতো সব ফিরে পেতে চাই।’ এভাবে লিখতে পারেন। কিংবা আপনার সৃজনশীলতা কাজে লাগিয়ে আরও ভালো করতে পারেন সেই চিঠি।

একবার চিন্তা করে দেখুন, প্রতিদিন যদি আপনি ৪ ঘণ্টা মোবাইল ফোনে কাটান, তাহলে বছরে প্রায় ২ মাস আপনি শুধু স্ক্রিনের পেছনে কাটিয়ে দিয়েছেন! এই সময়গুলো কিন্তু আসলে আপনার জীবনেরই অংশ।

জীবনের আনন্দ খুঁজে নিন

আমরা অনেক সময় একাকিত্ব বা একঘেয়ে সময় থেকে মুক্তি পেতে মোবাইল ফোনে ঢুকে পড়ি। কিন্তু তাতে কাটানো সময়ের পর আমাদের আরও একা লাগতে পারে। এর বদলে এমন কাজ খুঁজুন, যা আপনাকে আনন্দ দেয়। আপনি কী করতে ভালোবাসেন? নতুন কী কী শিখতে চান? কাদের সঙ্গে সময় কাটাতে চান—এ বিষয়গুলো চিহ্নিত করুন।

১০ মিনিট সময় নিয়ে একটি তালিকা তৈরি করুন। নিজে বা পরিবারের সঙ্গে বসে মজার পরিকল্পনা করুন। যেমন নতুন রেসিপি, পছন্দের বই পড়া, হাঁটতে যাওয়া বা বন্ধুর সঙ্গে দেখা করা।

মোবাইল ফোনকে একঘেয়ে করে ফেলুন

আপনার ফোনে থাকা অ্যাপগুলোকে দুই ভাগে ভাগ করুন—

১. প্রয়োজনীয় ও সহায়ক অ্যাপ (যেমন ঘড়ি, মানচিত্র, ব্যাংক অ্যাপ)

২. সময় নষ্ট করে এমন অ্যাপ (যেমন সোশ্যাল মিডিয়া, শপিং, গেমস)

প্রথম ধাপ, সময় নষ্টকারী অ্যাপগুলো ডিলিট করুন। ফোনে ঢুকে পড়ার অভ্যাস ঠেকাতে হোমস্ক্রিনে কেবল দরকারি অ্যাপ রাখুন। আরও ভালো হয় যদি আপনার ফোনটি সাদা-কালো মুডে চালান। তাতে চোখের আকর্ষণ কমে যাবে। স্ক্রিন টাইম কমানোর জন্য অ্যাপ-ব্লকারও ব্যবহার করতে পারেন।

ফোন ব্যবহারের নিয়ম তৈরি করুন

ফোন ব্যবহারে কিছু নিয়ম তৈরি করলে পরিবারে সময় কাটানো আরও অর্থবহ হয়ে উঠতে পারে। যেমন খাবারের সময় সবাই মিলে ফোন এক পাশে রেখে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ বাড়বে, সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। ঘরে একটি ‘কথার টুকরো’র বাটি রাখতে পারেন, যেখানে পরিবারের সবাই ছোট ছোট প্রশ্ন বা গল্প লিখে রাখবে, যা খাবারের সময় আলোচনা করা যাবে। সপ্তাহ শেষে পেছন ফিরে তাকালে দেখবেন, এসব ছোট আনন্দই অনেক বড় হয়ে উঠেছে।

দিন শুরু ও শেষ হোক নিজের মতো করে

সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার সময় আমরা যে মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকাই, তা আমাদের মনের ওপর গভীর প্রভাব ফেলে। চেষ্টা করুন মোবাইল ফোনকে শোয়ার ঘরের বাইরে রাখতে। প্রয়োজনে ঘরে আলাদা অ্যালার্ম ক্লক ব্যবহার করুন, ঘুমানোর আগে বিছানার পাশে পছন্দের বই রাখুন।

নিজের জীবনকে যন্ত্রের দখল থেকে ফিরিয়ে আনতে চাইলে একটু সাহস আর সচেতনতা দরকার। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে। তবে সেটাই যদি জীবনের নিয়ন্ত্রক হয়ে ওঠে, তাহলে আপনার থামার সময় এসে গেছে। তাই মোবাইল ফোন থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনটা উপভোগ করুন।

সূত্র: নেক্সট বিগ আইডিয়া ক্লাব

আমার বার্তা/এল/এমই

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু