ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ত্রিশের পর বন্ধুত্বে যে ভুলগুলো করতে নেই

আমার বার্তা অনলাইন:
১৩ মে ২০২৫, ১৩:৪৬

ত্রিশের পর থেকে জীবনে আসে বহু পরিবর্তন। বদলে যায় বন্ধুত্বের সম্পর্কও। ঘরে-বাইরে বাড়তে থাকা দায়িত্বের মধ্যে অনেক বন্ধুত্বই হয়ে পড়ে নিষ্প্রাণ। বেশ কিছু ভুল এর জন্য দায়ী। ত্রিশ পেরোনোর পর পরিবারের বহুমুখী দায়িত্ব কিংবা কর্মক্ষেত্রের চাপ সামলে বন্ধুর জন্য সময় বের করা নিঃসন্দেহে কঠিন। মাথায় দায়িত্বের বোঝা থাকলেও বন্ধুর জন্য মনের টান নিশ্চয়ই আছে আপনার। কিন্তু নিজের জীবনের চাপ সামলাতে গিয়ে এমন কিছু করে বসবেন না, যা বন্ধুত্বকে মলিন করে ফেলে।

এমন ভুল সম্পর্কে জেনে নিন:

যোগাযোগ একেবারে বন্ধ করে দেবেন না। মাঝেমধ্যে খুদে বার্তা পাঠিয়ে দিন বন্ধুকে। ভালো–মন্দের খবর নিন। জানান দিন, আপনার জীবনে তিনি গুরুত্বপূর্ণ, তাঁকে আপনার মনে পড়ে। পুরোনো দিনের কোনো ছোট্ট ঘটনার কথা মনে পড়লে বন্ধুকেও তা মনে করিয়ে দিতে পারেন। বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করলে তাঁর সঙ্গে সুন্দর কোনো স্মৃতি শেয়ার করতে পারেন মাঝেমধ্যে। এতেও তাঁকে জানান দেওয়া হয় যে আপনি ভোলেননি তাঁর কথা।পুরোনো দিনের কোনো ছোট্ট ঘটনার কথা মনে পড়লে বন্ধুকেও তা মনে করিয়ে দিতে পারেন

খুদে বার্তা পাঠানোর বহু মাধ্যম আছে। কিন্তু বার্তা পাঠিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না। কণ্ঠের আবেগ লিখিত বার্তায় প্রকাশ পায় না। তাই কখনো কখনো কথাও বলুন। সামনাসামনি সম্ভব না হলে ফোনেই বলুন। বন্ধুর সঙ্গে সময় না মিললে নিদেনপক্ষে ভয়েস মেসেজ বা কণ্ঠবার্তা পাঠিয়ে রাখুন।

আপনার বন্ধু হয়তো নিজ থেকে দীর্ঘদিন আপনার সঙ্গে যোগাযোগ করেননি। তাতে কী! আপনিই নাহয় শুরু করুন। বন্ধু হয়তো ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক চাপে আছেন। দূরত্ব সৃষ্টি হয়ে যাওয়ায় আপনাকে নিজের কষ্টের কথা হয়তো বলতেও পারছেন না। কিংবা হয়তো সব ঠিক থাকলেও তাঁর জায়গা থেকে যোগাযোগটা হয়ে উঠছে না। কারণ যেটাই হোক, অভিমানের মেঘ বাড়তে দেবেন না। মনে ক্ষোভ না রেখে নিজেই যোগাযোগ শুরু করুন। বন্ধুর জন্য এটুকু করতে পারবেন না? আপনিই নতুনভাবে আলাপ শুরু করুন। আলাপ চালিয়ে যান যেকোনো মাধ্যমে। আপনার এখনকার অনুভূতিগুলো ভাগ করে নিন বন্ধুর সঙ্গে।

কম বয়সের বন্ধুত্বে পরিবার খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, যদি না বিশেষভাবে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরিবারের মায়া ও দায়িত্বে জড়িয়ে পড়া ত্রিশোর্ধ্ব কোনো মানুষ চাইলেই সবকিছু ফেলে বন্ধুকে সময় দিতে পারেন না। বন্ধুর জীবনসঙ্গীকে আপনার পছন্দ না-ও হতে পারে। কিন্তু বন্ধুত্বের খাতিরেই তাঁর সঙ্গে সম্মানসূচক সম্পর্ক রাখতে হবে আপনার। দুই বন্ধু যদি ছুটির দিনটা একসঙ্গে কাটাতে চান, তাহলে দুজনের পরিবারকেও এই সূত্রে এক করা যেতে পারে। তাতে একই সঙ্গে বন্ধু ও পরিবারকে সময় দেওয়া সম্ভব হবে। সব সময় পরিবারকে যুক্ত না করলেও মাঝেমধ্যে এভাবে দেখা করার আয়োজন করতে পারেন।

আমার বার্তা/এল/এমই

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু