ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

মধুর সঙ্গে কোন তেল মেশালে চুলের কোন সমস্যার সমাধান হবে

আমার বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৫, ১২:৪৬

যারা নিয়মিত বাইরে যান তারা নিশ্চয়ই জানেন ধুলাবালি ও দূষণের কারণে চুল কতটা রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ে। অতিরিক্ত দূষণ, খুশকি ও চুল পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। অনেকেই ভাবেন চুলের সৌন্দর্য ফেরাতে পার্লারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে হবে। কিন্তু জানেন কি কিছু সাধারণ ঘরোয়া উপকরণই চুলকে নরম, মসৃণ ও ঝলমলে করে তুলতে পারে? মধুর সঙ্গে কিছু নির্দিষ্ট তেল মিশিয়ে ব্যবহার করলে চুলের সৌন্দর্য ও উজ্জ্বলতা বজায় রাখা সম্ভব। কিভাবে জেনে নিন—

মধু ও নারকেল তেল

উপকরণ: ২ চা চামচ মধু ও ১ চা চামচ নারকেল তেল

ব্যবহার: ২ টি উপকরণ একসাথে মিশিয়ে মিশ্রণটি চুলে ভালোভাবে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

উপকারিতা: মধুর মধ্যে থাকা ভিটামিন বি, সি ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে। মধু ও নারকেল তেল চুল পড়া রোধ করে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

মধু ও আমন্ড অয়েল

উপকরণ: ২ চা চামচ মধু ও ৩ চা চামচ আমন্ড অয়েল

ব্যবহার: ২ টি উপকরণ একসাথে মিশিয়ে মিশ্রণটি সপ্তাহে ২-৩ দিন মাথার তালু ও চুলে ভালোভাবে মালিশ করুন।

উপকারিতা: মধু ও আমন্ড অয়েল চুলের গোড়া শক্ত করে ও চুল পড়া কমায়। রুক্ষ চুলকে মসৃণ ও ঝলমলে করে তোলে।

মধু ও ক্যাস্টর অয়েল

উপকরণ: ২ চা চামচ মধু ও ১ চা চামচ ক্যাস্টর অয়েল

ব্যবহার: ২ টি উপকরণ একসাথে মিশিয়ে চুলে ভালোভাবে মালিশ করে ৩০ মিনিট অপেক্ষা করুন, তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

উপকারিতা: চুলের যাবতীয় সমস্যা দূর করতে কার্যকর এ মধু ও ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলে থাকা ভিটামিন ই, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান মাথার ত্বকের জন্য উপকারী।

মধু ও আরগান অয়েল

উপকরণ: ২ চা চামচ মধু ও ২ চা চামচ আরগান অয়েল

ব্যবহার: ১ টেবিল চামচ আরগান অয়েল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগান এবং ৩০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

উপকারিতা: চুল ভাঙা রোধ করে, চুলকে কোমল ও ঝলমলে করে।

কিছু গুরুত্বপূর্ণ টিপস

ভালো ফল পেতে মধু ও তেলের মিশ্রণ সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন ।

যেকোনো তেল ব্যবহারের আগে গরম করে নিলে এটি চুলের গভীরে ভালোভাবে প্রবেশ করতে পারে।

ভালো মানের মধু ও কোল্ড-প্রেসড তেল ব্যবহার করলে আরও বেশি উপকার পাবেন।

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু