ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

আমার বার্তা অনলাইন:
১৭ মার্চ ২০২৬, ১০:১৪

গাজীপুরের শ্রীপুরে এক যুবককে হত্যা করে তার মরদেহ আগুনে পুড়িয়ে গুম করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ভোরে শ্রীপুর উপজেলার টেংরা এলাকার বৃন্দাবন মোড়সংলগ্ন শিশুপল্লী থেকে নগর স্বাস্থ্যকেন্দ্রগামী পাকা সড়কের উত্তর পাশে আগুনে পোড়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। শ্রীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশের ভাষ্য, লাশটির গলায় পোড়া কাপড় পেঁচানো ছিল এবং সেখানে চন্দ্রাকৃতির একটি দাগ দেখা যায়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের হাতের আঙুল পুড়ে যাওয়ায় আঙুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত না হওয়ায় পরে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

এ ঘটনায় শ্রীপুর মডেল থানার এক উপপরিদর্শকের (এসআই) লিখিত অভিযোগের ভিত্তিতে ১ মার্চ হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা করা হয়। মামলাটির তদন্তভার দেওয়া হয় এসআই মো. লালচাঁন মিয়াকে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে সহকারী পুলিশ সুপারের (কালিয়াকৈর সার্কেল) নেতৃত্বে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্ত কর্মকর্তাকে নিয়ে একটি আভিযানিক দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ইমরান হাসান (২৪) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার টুটুল হাসান (২০), নাজমুল (৩৫), কামাল হোসেন (৩২), রুহানুল ইসলাম রুহান (২৩) ও আকবর (২৯)।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইমরান হাসান নিহত ব্যক্তির পরিচয় জানান। নিহত যুবকের নাম আতিকুর রহমান (২৩)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শ্রীপুরের মুলাইদ এলাকার বাসিন্দা নাজমুল একটি সমিতি পরিচালনা করতেন। ওই সমিতি থেকে আতিকুর রহমান নিজের নামসহ পরিবারের সদস্যদের নামে লক্ষাধিক টাকা ঋণ নেন। পরে ঋণের টাকা পরিশোধ না করে তিনি পরিবারসহ আত্মগোপনে চলে যান।

পুলিশের দাবি, পরে আসামিরা আতিকুর রহমানের অবস্থান শনাক্ত করে তাকে ধরে এনে শ্রীপুরের মুলাইদ এলাকায় নাজমুলের বাড়িতে আটকে রাখেন। গত ২৭ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ২৮ ফেব্রুয়ারি সকাল ৭টার মধ্যে কোনো একসময় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে সেটি কাঁঠালপাতা ভর্তি একটি বস্তায় ভরে যানবাহনে করে টেংরা এলাকার ঘটনাস্থলে নেওয়া হয়। পরে বস্তার ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ইমরান হাসান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় তাকে প্রধান করে একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও পুলিশের নিজস্ব কৌশল ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।

আমার বার্তা/এমই

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

লালমনিরহাটের পাটগ্রামে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শিশুসহ মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহতের

যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা

ঈদ সামনে রেখে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। রোববার (১৫ মার্চ) থেকে সোমবার পর্যন্ত

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী বলেছেন, খাল কাটা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ঘণ্টার আগুনে ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরি, অসুস্থ বেশ কয়েকজন সেনা

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা

ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমীন

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’