ই-পেপার সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩

ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি

আমার বার্তা অনলাইন:
১৬ মার্চ ২০২৬, ১৪:৪৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অতীত আমরা দেখেছি, সুন্দর ভোট হলে আপত্তিগুলো উঠে ভোট হয়ে যাওয়ার পরে। এবারও তাই হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন নারী দিবস উপলক্ষে ইউএনডিপি ও ইসির যৌথ উদ্যোগে নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জোরদার করা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিইসি।

সিইসি বলেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি শত শত মানুষকে জিজ্ঞেস করেছি, তারা কেউ বলতে পারেনি যে, আমি আমার ভোট দিতে পারিনি। গত নির্বাচনে আমি অনেক বয়স্ক নারীদের জিজ্ঞেস করেছি যে, আপনার কোনো বাধা-বিপত্তি পেয়েছেন কি না? সবাই আমাকে বলেছেন, না আমরা কোনো বাধা পাইনি।

নাসির উদ্দিন বলেন, আমি একজনের কথাও এমন শুনিনি যে, তারা ভোট দিতে পারেনি। অতীত আমরা দেখেছি, সুন্দর ভোট হলে আপত্তিগুলো উঠে ভোট হয়ে যাওয়ার পরে। এবারও হয়েছে তাই। সবাই মিলে আমরা যে নির্বাচন করেছি, এজন্য আমি আনন্দিত। আমি আনন্দিত এজন্য যে, জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি।

সিইসি বলেন, এবার নির্বাচনে কিন্তু অনেক নারী ভোটের প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। অনেক ক্ষেত্রে অপপ্রচারের কারণে নারীদের অবদানকে খাটো করে দেখানো হয়। এ অপপ্রচার বন্ধ করতে হবে। যখন আমরা আরও সভ্যতার দিকে এগিয়ে যাবো, এটা আস্তে আস্তে কমে আসবে। নারীরা সমাজ গঠনে যত এগিয়ে আসবে আমরা ততই উন্নয়ন করব। নারী উন্নয়নে আমাদের আরও কাজ করতে হবে।

আমার বার্তা/এমই

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকাকে দৃষ্টিনন্দন ও বহুমুখী ব্যবহারের জন্য ইকো পার্কে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে

বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

বস্তুনিষ্ঠ বুলেটিন ও সঠিক তথ্য পরিবেশনের ক্ষেত্রে সংসদ গ্রন্থাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নে বড় ধরনের

৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন, জনগণের আয় হবে দ্বিগুণ: প্রধানমন্ত্রী

আগামী ৫ বছরে সমগ্র বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের দামে সামঞ্জস্য আনতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি: বাণিজ্যমন্ত্রী

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন, জনগণের আয় হবে দ্বিগুণ: প্রধানমন্ত্রী

স্কুল ভর্তিতে লটারি থেকে পরীক্ষায় ফেরত যেতে চাই: মাহ্‌দী আমিন

ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

ঈদযাত্রায় বেশি ভাড়া না, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত: সিইসি

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজের পদত্যাগ

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়া

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

এফবিসিসিআইয়ের পরিচালক পদে লড়বেন ড. মো. সাদী-উজ-জামান

র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ

ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে