ই-পেপার শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

গরমে শরীর ঠান্ডা করে যেসব খাবার

অনলাইন ডেস্ক:
০৪ মে ২০২৪, ১১:০৬

গরমে নিজেকে ঠান্ডা রাখতে আমরা অনেকেই হিমশিম খাই। গরম আর ঘাম মিলিয়ে আমাদের দৈনন্দিন কাজগুলো ঠিকভাবে করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাড়িতে এয়ার কন্ডিশনার থাকলেও তাতে সারাক্ষণ বসে থাকা নিশ্চয়ই সম্ভব নয়? এমনকী তা স্বাস্থ্যকরও নয়। সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিবাকর তিনটি খাবার সম্পর্কে বলেছেন, যা আপনাকে এই গরমে শীতল অনুভব করতে সাহায্য করবে। সেইসঙ্গে খাবারগুলো নিয়মিত খেলে তা অ্যাসিডিটি, পেটফাঁপা, মাথাব্যথা, ক্লান্তি, বদহজম, নিদ্রাহীনতা এবং ক্ষুধা হ্রাস রোধ করতে সাহায্য করবে।

চলুন জেনে নেওয়া যাক-

সকাল ও দুপুরের খাবারের মাঝখানে একটি মৌসুমী ফল

আপনার খাদ্যতালিকায় একটি মৌসুমী ফল যোগ করুন, বিশেষ করে আপনার এলাকায় যে ফলটি বেশি হয় এবং যার স্থানীয় ভাষায় একটি নাম রয়েছে এরকম ফল। গ্রীষ্ম তো ফলেরই মৌসুম। এসময় আম, কাঁঠাল, জাম, লিচু, তরমুজ, ফুটির মতো ফল তো পাওয়া যায়ই, সেইসঙ্গে একটু কম পরিচিতও দেশীয় অনেক ফল পাওয়া যায়। আপনার খাবারের তালিকায় সেগুলো যোগ করুন। এসময় জামের মতো ফল আপনাকে অনেক বেশি শীতল থাকতে সাহায্য করবে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফলের একটি মিষ্টি গন্ধ আছে এবং বেশ রসালোও। নিয়মিত এই জাতীয় ফল খেলে তা আপনার অন্ত্র এবং মনকে ঠান্ডা এবং শান্ত রাখতে সহায়তা করবে।

দুপুরের খাবারে দই-ভাত

গরমের কারণে অনেকেরই দুপুরের খাবারের ক্ষুধা কমে যায়। গরমের সময়ে রান্নাঘরে রান্না করাও সহজ নয়। পুষ্টিবিদ সকালের নাস্তা তৈরির সময় ভাত রান্না করার পরামর্শ দেন। দুপুরের খাবারের সময় এই ভাত ঠান্ডা হয়ে যাবে। তারপর দুপুরের খাবারের সময় সেই ভাতের সঙ্গে দই মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে সামান্য লবণ যোগ করুন। পুষ্টিবিদ রুজুতা ব্যাখ্যা করেন, দই-ভাত হলো প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের একটি ভালো মিশ্রণ। এটি আপনার অন্ত্রকে লাইন করে দেবে, অন্ত্রের শ্লেষ্মাকে বৃদ্ধি পেতে দেবে, আপনি ভালো বোধ করবেন, ক্ষুধা ফিরে আসবে এবং আপনার ক্লান্তি বা বিরক্তি থাকবে না। এই খাবারের সঙ্গে আচারও যোগ করতে পারেন।

শোবার সময় গুলকন্দ

এটি এমন কিছু যা আপনাকে অ্যাসিডিটি কমাতে, ঘুমের গুণমান উন্নত করতে, পেট ঠান্ডা রাখতে, পায়ে ব্যথা কমাতে, চোখের ক্লান্তি কমাতে সাহায্য করবে। এক চা চামচ গুলকন্দ পানিতে মিশিয়ে রাতের খাবারের পর বা ঘুমাতে যাওয়ার আগে চুমুক দিন। পানীয়টি দেখতে খুব ভালো নাও হতে পারে তবে এটি সুস্বাদু এবং এর একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি পান করলে আপনি আরাম অনুভব করবেন এবং ঘুমও ভালো হবে। গোলাপের আশ্চর্যজনক সুগন্ধ আপনাকে শিথিল করতে সাহায্য করবে। পানীয় শেষ করার পরে গোলাপের পাপড়ি চিবিয়ে খেতে ভুলবেন না যেন!

আমার বার্তা/জেএইচ

সাংবাদিকদের নৈতিকতা প্রসারে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলা, দক্ষ, যুগোপযোগী ও নৈতিক সাংবাদিকতার প্রসারে হয়ে গেল দিনব্যাপী কর্মশালা। ওয়াজদা,

শিল্পকলা ও সংস্কৃতি উপভোগ স্বাস্থ্য ও সুস্থতার জন্য ভালো: গবেষণা

স্মরণীয় নাটক, চলচ্চিত্র, কনসার্ট বা শিল্প প্রদর্শনীতে অংশগ্রহণের যে আলোড়ন অনুভূত হয়, তা অনেকের কাছেই

রাতে রুম হিটার চালিয়ে ঘুমান শরীরের যেসব ক্ষতি হতে পারে

শীতের সময় বাসাবাড়িতে সবচেয়ে বেশি যে গ্যাজেটটি কাজে লাগে সেটি হচ্ছে হিটার। ঘর গরম রাখতে

শরীরে পুষ্টির ঘাটতি আছে, জানান দেয় যেসব লক্ষণ

ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই মেপে খাবার খান। তবে এতে অনেক সময় শরীরে পর্যাপ্ত পুষ্টি যায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার