ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

দক্ষ নেতৃত্বের জন্য যে ৫ কাজ করবেন

অনলাইন ডেস্ক:
০২ এপ্রিল ২০২৪, ১২:২৮

নেতৃত্ব তাকেই মানায় যিনি সামনে থেকে পথ দেখাতে পারেন। আপনি যোগ্য না হলে কখনোই নেতৃত্বের মতো জায়গায় টিকে থাকতে পারবেন না। তাই এক্ষেত্রে দক্ষতা একান্ত জরুরি। একজন দক্ষ দলনেতা হতে হলে আপনাকে কিছু বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। সাফল্য কিংবা ব্যর্থতায় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে।

চলুন জেনে নেওয়া যাক দক্ষ নেতৃত্বের জন্য কোন ৫ কাজ করবেন-

১. স্পষ্ট লক্ষ্য এবং প্রত্যাশা

লক্ষ্য এবং প্রত্যাশা স্পষ্ট করে দিলে তা আপনার দলকে দিকনির্দেশ এবং উদ্দেশ্য সম্পর্কে বুঝতে সাহায্য করবে। দলের সামর্থ্য এবং তাদের দেওয়া সুবিধা অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করে দিতে হবে। অবাস্তব কোনো লক্ষ্য বা প্রত্যাশা রাখা যাবে না। এটি কর্মীর জন্য চাপের কারণ হয়ে দাঁড়ায়।

২. উদাহরণ তৈরি করুন

আপনি কী করছেন তার পুরো দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ দলনেতা হিসেবে তারা আপনাকেই অনুসরণ করবে। তাই অন্যদের জন্য উদাহরণ তৈরি করতে চাইলে নিজের কাজের প্রতি সচেতন হোন। আপনি কর্মঠ হলে ফল ভালো হবে। তাই এদিকে খেয়াল রাখতে হবে।

৩. কমিউনিকেশন

একটি দলের উৎপাদনশীলতার ভিত্তি হলো কমিউনিকেশন। পুরো দলের সদস্যদের সঙ্গে ভালো কমিউনিকেশন গড়ে তুলুন। যেন তারা আপনার কাছে কাজ সম্পর্কিত কোনো কথা বলতে ভয় না পায়। দলের সদস্যদের সঙ্গে ভালো আচরণ করুন। কঠোরতার পাশাপাশি কমনীয়তাও প্রয়োজন। কখন কোনটি প্রয়োগ করতে হবে তা বুঝতে পারা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া জরুরি।

৪. সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলুন

সুন্দর কাজের পরিবেশ তৈরি করে দলের সদস্যদের মধ্যে সহযোগিতাকে উৎসাহিত করুন। আক্রমণাত্মক কিংবা বিদ্বেষমূলক আচরণ সহ্য করবেন না। এ ধরনের কাউকে পেলে তাকে জবাবদিহির আওতায় আনুন। পারস্পারিক সহযোগিতা থাকলে যেকোনো কাজের সুফল অনেক গুণ বেড়ে যায়।

৫. কাজকে অগ্রাধিকার দিন

মনে রাখবেন, আপনারা কাজের উদ্দেশ্যেই এক হয়েছেন। দলনেতা হিসেবে আপনার দায়িত্ব হলো গুরুত্বপূর্ণ এবং জরুরী কাজ চিহ্নিত করে যোগ্য ব্যক্তির কাছে তা বন্টন করা। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে তা পূর্ণ হলো কি না তার খেয়াল রাখা। তাই সবকিছুর আগে কাজকে অগ্রাধিকার দিন। আপনার একাগ্রতা, কাজের প্রতি নিষ্ঠা ইত্যাদির সঙ্গে বিনয় ও সৌজন্যতা যোগ হলে তা আপনাকে নেতৃত্বের জায়গায় আরও যোগ্য করে তুলবে।

আমার বার্তা/জেএইচ

সাংবাদিকদের নৈতিকতা প্রসারে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলা, দক্ষ, যুগোপযোগী ও নৈতিক সাংবাদিকতার প্রসারে হয়ে গেল দিনব্যাপী কর্মশালা। ওয়াজদা,

শিল্পকলা ও সংস্কৃতি উপভোগ স্বাস্থ্য ও সুস্থতার জন্য ভালো: গবেষণা

স্মরণীয় নাটক, চলচ্চিত্র, কনসার্ট বা শিল্প প্রদর্শনীতে অংশগ্রহণের যে আলোড়ন অনুভূত হয়, তা অনেকের কাছেই

রাতে রুম হিটার চালিয়ে ঘুমান শরীরের যেসব ক্ষতি হতে পারে

শীতের সময় বাসাবাড়িতে সবচেয়ে বেশি যে গ্যাজেটটি কাজে লাগে সেটি হচ্ছে হিটার। ঘর গরম রাখতে

শরীরে পুষ্টির ঘাটতি আছে, জানান দেয় যেসব লক্ষণ

ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই মেপে খাবার খান। তবে এতে অনেক সময় শরীরে পর্যাপ্ত পুষ্টি যায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার