ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঘুম আসে না? জেনে নিন ঘরোয়া সমাধান

অনলাইন ডেস্ক:
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৩

ঘুমের সময় ঘুম চলে আসে এমন সৌভাগ্যবান মানুষ কমই আছেন। এখন অনেক মানুষই ভুগছেন ঘুম না আসার সমস্যায়। অনেক সময় দেখা যায় রাতে অনেক চেষ্টা করেও ঘুম আসে না। রাতের অর্ধেকটা কাটে বিছানায় এপাশ-ওপাশ করে। আবার রাতের পর রাত এভাবে নির্ঘুম থাকলে একটা সময় শরীর অসুস্থ হতে শুরু করবে। যার প্রভাব পড়বে আপনার প্রতিদিনের কাজেও। তাই এই সমস্যার সমাধান জানা জরুরি। চলুন, জেনে নেওয়া যাক ঘুম না এলে সেই সমস্যা দূর করার ঘরোয়া উপায়-

১. পানি পান করুন

রাতে ঘুম না এলে খেয়াল করে দেখুন, আপনার শরীরে ডিহাইড্রেশন হচ্ছে না তো? বিশেষজ্ঞরা বলছেন, ঘুম না আসার একটি বড় কারণ হতে পারে শরীরে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। তাই ঘুমের সমস্যা দূর করার জন্য আপনাকে পান করতে হবে পর্যাপ্ত পানি। সেইসঙ্গে মেনে চলতে হবে পানি পানের সঠিক নিয়মও। নিয়মিত পানি পান করলে ডিহাইড্রেশন হবে না। এতে ঘুম আসবে ভালোভাবেই। দিনে কতটুকু পানি পান করবেন? প্রাপ্তবয়স্ক দিকে দিনে আট-দশ গ্লাস পানি পান করাই যথেষ্ট।

২. প্রতিদিন গোসল করুন

প্রতিদিন গোসল করলে শরীরের ক্লান্তি দূর হয়। শরীর সতেজ ও ঠান্ডা হয়। এতে আপনি বেশ শান্তিও অনুভব করবেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন গোসল করলে তা মানসিক চাপ দূর করতে সাহায্য করে। ফলে ঘুম ভালো হয়। তাই ঘুম না এলে গোসলের রুটিনের দিকে খেয়াল করুন। মানসিক চাপ কমাতে গোসলের পানিতে পছন্দের কোনো এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন।

৩. শারীরিক পরিশ্রম করুন

আপনার অলস জীবনধারা আপনার ঘুমের রুটিনে ব্যাঘ্যাত ঘটাতে পারে। তাই সচল থাকার চেষ্টা করুন। সারাক্ষণ শুয়ে-বসে থাকবেন না। কারণ বিশেষজ্ঞদের মতে, শারীরিক পরিশ্রম সঠিকভাবে ঘুম আনতে সাহায্য করে। সেজন্য আপনাকে নিয়মিত শরীরচর্চা করতে হবে। সেইসঙ্গে হাঁটাহাঁটি ও শারীরিক পরিশ্রমও করুন। এতে ক্লান্তি অনুভব হবে এবং ঘুম চলে আসে।

৪. ফোনের স্ক্রিন থেকে দূরে থাকুন

দিন ও রাতে যতটা সম্ভব ফোনের স্ক্রিন থেকে দূরে থাকুন। কারণ আপনি যদি স্ক্রিনের সামনে বেশি সময় কাটান, তখন তা ঘুমের ওপর প্রভাব ফেলবে। মোবাইলের নীলচে আলো ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তাই প্রয়োজন ছাড়া ফোন হাতে নেবেন না। ঘুমের অন্তত দুই ঘণ্টা আগেই ফোন দূরে সরিয়ে রাখুন।

সাংবাদিকদের নৈতিকতা প্রসারে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলা, দক্ষ, যুগোপযোগী ও নৈতিক সাংবাদিকতার প্রসারে হয়ে গেল দিনব্যাপী কর্মশালা। ওয়াজদা,

শিল্পকলা ও সংস্কৃতি উপভোগ স্বাস্থ্য ও সুস্থতার জন্য ভালো: গবেষণা

স্মরণীয় নাটক, চলচ্চিত্র, কনসার্ট বা শিল্প প্রদর্শনীতে অংশগ্রহণের যে আলোড়ন অনুভূত হয়, তা অনেকের কাছেই

রাতে রুম হিটার চালিয়ে ঘুমান শরীরের যেসব ক্ষতি হতে পারে

শীতের সময় বাসাবাড়িতে সবচেয়ে বেশি যে গ্যাজেটটি কাজে লাগে সেটি হচ্ছে হিটার। ঘর গরম রাখতে

শরীরে পুষ্টির ঘাটতি আছে, জানান দেয় যেসব লক্ষণ

ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই মেপে খাবার খান। তবে এতে অনেক সময় শরীরে পর্যাপ্ত পুষ্টি যায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার