ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

বেগুন-টমেটো ভর্তা তৈরির রেসিপি

অনলাইন ডেস্ক:
২৫ ডিসেম্বর ২০২৩, ১৯:২৬

গরম ভাতের সঙ্গে যেকোনো ভর্তাই সুস্বাদু। টমেটো কিংবা বেগুনের আলাদা আলাদা ভর্তা করে খাওয়া হয় নিশ্চয়ই? এই দুই সবজি একসঙ্গে মিশিয়েও তৈরি করতে পারেন সুস্বাদু ভর্তা। শীতের এই সময়ে এই ভর্তা খেতে বেশ ভালোলাগবে। ভর্তা পুষ্টিকর আবার একইসঙ্গে তৈরি করতেও সময় লাগে খুব কম। চলুন তবে জেনে নেওয়া যাক বেগুন-টমেটো ভর্তা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বেগুন- ১টি

পাকা টমেটো- ৪টি

পেঁয়াজ মিহি কুচি- আধা কাপ

শুকনা মরিচ- ৪টি

ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

চিনি- আধা চা চামচ

সরিষার তেল- ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

বেগুন ধুয়ে মুছে নিন। বেগুনে তেল মাখিয়ে আগুনে পুড়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে নিন। টমেটো ধুয়ে পাঁচ মিনিট গরম পানিতে ছেড়ে সেদ্ধ করে নিন। পানি থেকে নামিয়ে খোসা ছাড়িয়ে নিন। বেগুন ও টমেটো ছোট ছোট টুকরা করে প্যানে চুলায় নেড়েচেড়ে শুকিয়ে নিন। আধা চা-চামচ লবণ ও চিনি দিন। একটি বাটিতে পেঁয়াজ, মরিচ, ধনেপাতার সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর বেগুন ও টমেটো একসঙ্গে মিশিয়ে মেখে নিন। সরিষার তেল দিয়ে মাখান। এবার খিচুড়ি বা গরম ভাতের সঙ্গে ভর্তা পরিবেশন করুন।

আমার বার্তা/এমই

সপ্তাহে ১ দিন শ্যাম্পু করলেই খুশকি দূর হবে

শীতের দিনে শ্যাম্পু করতে মোটেই ইচ্ছে করে না। একে তো আবহাওয়া ঠান্ডা থাকে তার উপর

চিকেন আফগানি কাবাব!

আফগানেরা সাধারণত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন না। বাড়িতেই তৈরি করেন নানারকম খাবার। বিশেষ রন্ধনশৈলীর জন্য

ছুটির দিনের স্বাস্থ্যকর ব্রকলির ৩ রেসিপি

ছুটির দিন মানেই ভরপুর খাওয়া দাওয়া। স্বাস্থ্য সচেতনতার এই যুগে পোলাও-মাংস তো রোজ রোজ খাওয়া

ছুটির দিনে পাতে রাখুন মুড়িঘণ্ট

ছুটির দিন সবার ঘরেই বাহারি রকমের পদ রান্না করা হয়। পোলাও-মাংসের বদলে এবার না হয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু