ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

যেসব রোগ থাকলে টমেটো না খাওয়াই ভালো

অনলাইন ডেস্ক:
২৩ নভেম্বর ২০২৩, ১২:৪৬
আপডেট  : ২৩ নভেম্বর ২০২৩, ১২:৫০

লাল রঙা সবজি টমেটো। সালাদ থেকে শুরু করে ভুনা কিংবা তরকারি সবকিছুতেই এর সরব উপস্থিতি। টমেটোর পুষ্টিগুণ সবার জানা। এতে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, খনিজ, ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট। নিয়মিত এই সবজি পাতে রাখলে অনেক উপকারিতা মেলে।

তবে টমেটো কি সবার জন্য উপকারি? কিছু মানুষের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর। এমন কিছু রোগের রোগীরা আছেন যারা টমেটো খেলে উপকারের বদলে একাধিক জটিল সমস্যায় পড়তে পারেন।

চলুন জেনে নিই বিস্তারিত-

জিইআরডি : জিইআরডি বা গ্যাস্টোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকলে টমেটো এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই সবজিতে এমন কিছু উপাদান রয়েছে যা পেটের অস্বস্তির কারণ হতে পারে। টমেটোর কারণে দেখা দিতে পারে টক ঢেকুরের সমস্যা। সুস্থ থাকতে তাই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগলে কম টমেটো খান।

পেটের একটি জটিল অসুখ হল আইবিএস। এই রোগে ভোগা ব্যক্তিদের টমেটো এড়িয়ে চলতে হবে। কারণ টমেটোতে মজুত থাকা ফাইবার এই রোগীদের অন্ত্রে ঝামেলা সৃষ্টি করতে পারে। যা থেকে দেখা দিতে পারে ডায়রিয়া, বমির মতো সমস্যা। তাই চিকিৎসকরা আইবিএস রোগীদেরই টমেটোর থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন।

হিস্টামাইন ইনটলারেন্স : টমেটোতে ভালো পরিমাণ হিস্টামাইন। এই উপাদান অনেকেরই সহ্য হয় না। ফলে, টমেটো খাওয়ার পরপরই নাক বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে শুরু হয় পেট ব্যথাও। এই ধরনের সমস্যায় পড়লে টমেটো খাওয়া বন্ধ করুন।

টমেটোতে রয়েছে অক্সালেট নামক উপাদান। এই উপাদান কিন্তু কিডনি স্টোনের আকার-আয়তন বাড়াতে পারে। তাই কিডনিতে পাথর থাকলে একদমই টমেটো খাবেন না। এতে সমস্যা আরও বাড়বে।

ইউরিক অ্যাসিড : টমেটোর বীজে আছে অত্যধিক পরিমাণে পিউরিন যা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কয়েকগুণ বাড়াতে পারে। তাই যাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি কিংবা গাউট আর্থ্রাইটিসে ভুগছেন, তারা টমেটো খাওয়া ছাড়ুন।

আমার বার্তা/এমই

সপ্তাহে ১ দিন শ্যাম্পু করলেই খুশকি দূর হবে

শীতের দিনে শ্যাম্পু করতে মোটেই ইচ্ছে করে না। একে তো আবহাওয়া ঠান্ডা থাকে তার উপর

চিকেন আফগানি কাবাব!

আফগানেরা সাধারণত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন না। বাড়িতেই তৈরি করেন নানারকম খাবার। বিশেষ রন্ধনশৈলীর জন্য

ছুটির দিনের স্বাস্থ্যকর ব্রকলির ৩ রেসিপি

ছুটির দিন মানেই ভরপুর খাওয়া দাওয়া। স্বাস্থ্য সচেতনতার এই যুগে পোলাও-মাংস তো রোজ রোজ খাওয়া

ছুটির দিনে পাতে রাখুন মুড়িঘণ্ট

ছুটির দিন সবার ঘরেই বাহারি রকমের পদ রান্না করা হয়। পোলাও-মাংসের বদলে এবার না হয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু