ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

রেস্টুরেন্ট স্টাইল চিকেন ৬৫ রেসিপি

অনলাইন ডেস্ক:
০১ নভেম্বর ২০২৩, ১২:০১

একটু ঝাল ঝাল মুরগির মাংস খেতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য উপযুক্ত একটি পদ চিকেন ৬৫। নাম শুনে কিছুটা অন্যরকম লাগছে তাই না? হয়তো ভাবছেন এই সংখ্যাটি কেন পদের নামের সঙ্গে জড়িয়ে আছে? তবে কি ৬৫ রকমের মশলা দিয়ে এটি রান্না করা হয়।

না, এমন কিছু নয়। এই পদটি আবিষ্কার হয়েছিল ১৯৬৫ সালে। সেবছর তামিলনাড়ুর বুহারি হোটেলে প্রথম রান্না করা হয় চিকেন ৬৫। আবিষ্কার কর্তার নাম এ এম বুহারি। অনেকে আবার এও বলে থাকেন, ৬৫ টুকরো মুরগির মাংস দিয়ে রান্না করার কারণে এই নামকরণ করা হয়েছে।

পরবর্তীতে চিকেন ৭৮, চিকেন ৮২ আর চিকেন ৯০-ও আবিষ্কার হয়। কিন্তু স্বাদ আর জনপ্রিয়তায় চিকেন ৬৫ এখনো এগিয়ে আছে।

কেউ কেউ বলেন, চিকেন ৬৫ নাকি প্রথম রান্না হয়েছিল চেন্নাইয়ের সেনা ক্যান্টিনে। সেখানে নাকি ৬৫ রকম পদ রান্না হতো। তারই অন্যতম পদ চিকেন ৬৫। চিকেন ৬৫ পদটি ছিল ৬৫তম পদ। কিন্তু ভাষাগত সমস্যার কারণে অনেকেই তা উচ্চারণ করতে পারতেন না। তাই চিকেনের পদটিকে নম্বরে ডাকতে শুরু করেন। এভাবেই এর নাম হয় চিকেন ৬৫।

নামকরণের ইতিহাস যা হোক, স্বাদে কিন্তু এই খাবারটি অতুলনীয়। চাইলে ঘরে বানিয়ে ফেলতে পারেন মজাদার চিকেন ৬৫। চলুন জানা যাক রেসিপি-

উপকরণ

হাড়ছাড়া মুরগির মাংস- ৪০০ গ্রাম

দই- ১/২ কাপ

রসুন বাটা- ১ টেবিল চামচ

কারিপাতা- ১ টেবিল চামচ

গোলমরিচের গুঁড়ো- স্বাদ অনুযায়ী

ভাজা জিরার গুঁড়ো- ১ চা চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

কাশ্মীরি মরিচ গুঁড়ো- ২ চা চামচ

দেগি মির্চ গুঁড়ো- ২ চা চামচ

চালের গুঁড়ো- ২/৩ টেবিল চামচ

সয়াবিন তেল- ডুবো তেলে ভাজার জন্য

ফোড়নের জন্য প্রয়োজন

তেল- ১ টেবিল চামচ

কাঁচা মরিচ- ২/৩টি (লম্বা করে চেরা)

রসুন কুচি- ১ টেবিল চামচ

কারি পাতা- ১০/১২টি

গোলমরিচের গুঁড়ো

প্রণালি

একটি পাত্রে মাংসের টুকরো, দই, আদা-রসুন বাটা, কারিপাতা, গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, লবণ, কাশ্মীরি ও দেগি মির্চের গুঁড়ো নিয়ে নিন। সব উপকরণ ভালো করে। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এরপর চালের গুঁড়া ভালো করে মেশান।

কড়াইয়ে তেল গরম করুন। ডুবো তেলে চিকেনের টুকরো ক্রিসপি করে ভেজে নিন। ভাজা মুরগির মাংসের টুকরোগুলো তেল ঝরিয়ে তুলে টিস্যু পেপারের উপর রাখুন। এতে অতিরিক্ত তেল শুষে যাবে।

ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে চেরা কাঁচামরিচ, রসুন, কারিপাতা ফোঁড়ন দিন। সুগন্ধ ছড়ালে এতে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে নেড়েচেড়ে নিন। উপরে ছড়িয়ে দিন গোলমরিচের গুঁড়ো।

ব্যাস। টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন ৬৫। হালকা শীতের সন্ধ্যায় ঝাল ঝাল এই খাবার খেতে কিন্তু দারুণ লাগবে।

আমার বার্তা/এমই

সপ্তাহে ১ দিন শ্যাম্পু করলেই খুশকি দূর হবে

শীতের দিনে শ্যাম্পু করতে মোটেই ইচ্ছে করে না। একে তো আবহাওয়া ঠান্ডা থাকে তার উপর

চিকেন আফগানি কাবাব!

আফগানেরা সাধারণত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন না। বাড়িতেই তৈরি করেন নানারকম খাবার। বিশেষ রন্ধনশৈলীর জন্য

ছুটির দিনের স্বাস্থ্যকর ব্রকলির ৩ রেসিপি

ছুটির দিন মানেই ভরপুর খাওয়া দাওয়া। স্বাস্থ্য সচেতনতার এই যুগে পোলাও-মাংস তো রোজ রোজ খাওয়া

ছুটির দিনে পাতে রাখুন মুড়িঘণ্ট

ছুটির দিন সবার ঘরেই বাহারি রকমের পদ রান্না করা হয়। পোলাও-মাংসের বদলে এবার না হয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু