ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ত্বক ও চুলের জন্য মিষ্টি আলুর ৫ উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ১৫:২৮

মিষ্টি আলু আমাদের পরিচিত একটি সবজি। এটি পুষ্টিতে ভরপুর থাকে। যে কারণে মিষ্টি আলু খেলে নানা ধরনের অসুখ থেকে দূরে থাকা যায়। শুধু তাই নয়, আমাদের সৌন্দর্যের ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে। এই সবজি খাওয়ার মাধ্যমে কীভাবে আপনার ত্বক এবং চুলের স্বাস্থ্যের উন্নতি হতে পারে, চলুন জেনে নেওয়া যাক।

আমরা সবাই জানি যে নিয়মিত শাক-সবজি খেলে তা আমাদের স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। বিভিন্ন ধরনের শাক-সবজি খাওয়াও গুরুত্বপূর্ণ। এতে বিভিন্ন পুষ্টি গ্রহণ নিশ্চিত করা যায়। শাক-সবজি ত্বকের স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য বিভাগগুলোর মধ্যে একটি। তার মধ্যে একটি হলো মিষ্টি আলু। এটি বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা দিয়ে পরিপূর্ণ যা আপনার ত্বক ও চুলের জন্য অনেক উপকারিতা নিয়ে আসে।

সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে

মিষ্টি আলু হলো বিটা ক্যারোটিনের অন্যতম সেরা উৎস। এই বিটা ক্যারোটিন হলো একটি যৌগ যা পরে সক্রিয় ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। এই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে কাজ করে। তাই সূর্যের ক্ষতি থেকে রক্ষা পেতে নিয়মিত মিষ্টি আলু রাখুন খাবারের তালিকায়।

ত্বক উজ্জ্বল করে

ত্বকের উজ্জ্বলতা কে না চায়? কিন্তু নানা কারণে আমাদের ত্বক ম্লান হতে থাকে। আপনি যদি নিয়মিত মিষ্টি আলু খান তবে তা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে। সেইসঙ্গে মিষ্টি আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি কমাতেও সাহায্য করবে। এতে ত্বক ভালো থাকে দীর্ঘ সময়।

মিষ্টি আলুতে ভিটামিন সি থাকে। এই ভিটামিন কোলাজেনের সংশ্লেষণে মুখ্য ভূমিকা পালন করে, যা ত্বকের স্থিতিস্থাপকতা এবং অন্যান্য দিককে প্রভাবিত করে। ভিটামিন এ বলিরেখা এবং শুষ্ক ত্বক প্রতিরোধ করতেও পরিচিত। তাই আপনি যদি কোমল এবং তারুণ্যময় ত্বক চান, তাহলে আপনার খাদ্যতালিকায় এই সবজি যোগ করা উচিত।

দাগ কমাতে সাহায্য করতে পারে

মিষ্টি আলুতে রয়েছে অ্যান্থোসায়ানিন যাতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এগুলো ত্বকের দাগ এড়াতে সাহায্য করে। গবেষণায় আরও দেখা যায়, এই আলুতে ক্যান্সার বিরোধী প্রভাব থাকে।

সপ্তাহে ১ দিন শ্যাম্পু করলেই খুশকি দূর হবে

শীতের দিনে শ্যাম্পু করতে মোটেই ইচ্ছে করে না। একে তো আবহাওয়া ঠান্ডা থাকে তার উপর

চিকেন আফগানি কাবাব!

আফগানেরা সাধারণত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন না। বাড়িতেই তৈরি করেন নানারকম খাবার। বিশেষ রন্ধনশৈলীর জন্য

ছুটির দিনের স্বাস্থ্যকর ব্রকলির ৩ রেসিপি

ছুটির দিন মানেই ভরপুর খাওয়া দাওয়া। স্বাস্থ্য সচেতনতার এই যুগে পোলাও-মাংস তো রোজ রোজ খাওয়া

ছুটির দিনে পাতে রাখুন মুড়িঘণ্ট

ছুটির দিন সবার ঘরেই বাহারি রকমের পদ রান্না করা হয়। পোলাও-মাংসের বদলে এবার না হয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু