ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক: চিফ প্রসিকিউটর

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৭
আপডেট  : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৯

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন।

চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনকারী ছাত্রজনতার ওপর যে ব্যাপক হারে গণহত্যা চালানো হয়েছিল, এর মাস্টারমাইন্ডদের মধ্যে অন্যতম হলেন সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। কারণ তারা দুজনই আইসিটির দায়িত্বে ছিলেন। আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংঘটনে সর্বাত্মক সহযোগিতা করেন তারা।

তাজুল ইসলাম বলেন, গণহত্যায় সহায়তার ব্যাপারে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে শলাপরামর্শ করেছেন পলক। তারা নানা ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছেন। এ মামলায় আমরা সেসব প্রমাণাদি তুলে এনেছি।

তিনি বলেন, ইন্টারনেট বন্ধের মাধ্যমে বিশ্ববাসীর কাছ থেকে গণহত্যার খবর আড়ালের চেষ্টা করেছিলেন আসামিরা। এ ছাড়া তারা হত্যাকাণ্ডের পরিকল্পনায় সরাসরি অংশ নিয়েছেন। সাক্ষ্যপ্রমাণের মধ্য দিয়ে এসব তুলে এনে প্রসিকিউশনের পক্ষে আমরা সূচনা বক্তব্য উপস্থাপন করেছি। আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আমার বার্তা/এমই

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী

নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের পাহাড়সম প্রত্যাশা

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে পুলিশ

জাতীয় সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত

সরকারের ১৮০ দিনের জন্য একটা প্ল্যান আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের আহ্বান টিআইবির

কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: কৃষিমন্ত্রী

দুই-একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীরা কর্মপরিকল্পনা পেশ করবেন

ঢাবিতে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল

জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ: শামা ওবায়েদ

বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি

দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলাও হবে: আইনমন্ত্রী

দুর্নীতি বন্ধ ও রোজায় বাজার স্থিতিশীল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

টেকনাফে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ

ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় হামলা, আহত ৪

সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক: চিফ প্রসিকিউটর

ট্রাম্পের বোর্ড অব পিসের সদস্যপদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল মেক্সিকো