ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

আমার বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। বিপরীতে তারা শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানালেও মানেনি আইসিসি। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় ছিলেন। এবার নবগঠিত সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেখালেন সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া। একইসঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান বলেও তিনি জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। যেখানে টেকনোক্র্যাট হিসেবে গতকাল (মঙ্গলবার) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শপথ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এরপর সন্ধ্যায় তিনি মিরপুরে নিজের বাসায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বলেছেন– ‘শপথ অনুষ্ঠানের পর আমি সংসদ ভবনে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছি। সেখানে বিষয়টি (টি-টোয়েন্টি বিশ্বকাপ) নিয়ে কথা হয় তার সঙ্গে। তিনি বেশ বন্ধুসুলভ ছিলেন এবং আমিও সেভাবেই কথা বলেছি। আমি তাকে বলেছি আমরা আলোচনার মাধ্যমে শিগগিরই এ বিষয়ে সমাধান করতে চাই, কারণ সকল প্রতিবেশী দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই আমরা। খেলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমরা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়তে চাই।’

‘আপনি জানেন যে, কূটনৈতিক জটিলতার কারণে আমরা বিশ্বকাপ খেলতে পারিনি। যদি বিষয়গুলো নিয়ে আলোচনা এবং আগেই সমাধান করা হতো, আমাদের দল হয়তো (বিশ্বকাপে) অংশ নিতো’, আরও যোগ করেন আমিনুল হক। এ ছাড়াও ক্রীড়াঙ্গনে সব পক্ষের মাঝে সম্পর্কের উন্নতি ও দুর্নীতি দূর করার বিষয়েও তিনি কথা বলেছেন।

প্রথমবারের মতো সরকারের অংশ হওয়া এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর কী কী চ্যালেঞ্জ দেখছেন এমন প্রশ্নে আমিনুল বললেন, ‘বিগত সময়ে আমরা অস্থিতিশীল ক্রীড়াঙ্গন দেখেছি। ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এই জায়গায় যেন ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি। সকলে একটি পরিবারের মতো থেকে কীভাবে সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই তো মূল টার্গেট। আমরা ইনশাআল্লাহ পরিবারের মতো একসঙ্গে এগিয়ে যাব।’

দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণের হুঁশিয়ারি ক্রীড়া প্রতিমন্ত্রীর, ‘আমি একদম জিরো টলারেন্স দিয়ে দুর্নীতির লাগাম টানব। এটা নিয়ে কোনো শঙ্কা নাই। আপনারা যেখানে অনিয়ম হবে, সেটা আমাকে জানালে, আমি দায়িত্ব নিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করব। ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না ইনশাআল্লাহ।’

এখন আর জীবনে কিছুতেই অবাক হই না: বিসিবি সভাপতি পরিবর্তন নিয়ে সিমন্স

নিউজিল্যান্ড সিরিজের সংবাদ সম্মেলন করতে এসে ফিল সিমন্সকে উত্তর দিতে হয়েছে বারবার বিসিবি সভাপতি পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তি অনুযায়ী প্ল্যান সাজাতে চায় নিউজিল্যান্ড

সাদা বলের সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ প্রথমবারের মতো অনুশীলনও

অ্যাতলেটিকোকে সেমিফাইনালে দেখে ‘আবেগে ভাসছেন’ কোচ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে

দেম্বেলের জোড়া গোল, অ্যানফিল্ডে লিভারপুলকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি

উসমান দেম্বেলের দুর্দান্ত জোড়া গোলে লিভারপুলকে তাদের ঘরের মাঠেই স্তব্ধ করে দিল প্যারিস সেন্ট জার্মেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকার

কুষ্টিয়ায় পীর হত্যার হুকুমের আসামি জামায়াত নেতা, চার দিনেও নেই গ্রেপ্তার

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় ১০০ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নববর্ষ উদযাপন

পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গঠনে বাকৃবিতে নতুন সংগঠন

তদন্তে মিলল সাবেক আইজিপি মামুনের সম্পৃক্ততা, হচ্ছেন আসামি

দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের: পুলিশের দাবি

এখন আর জীবনে কিছুতেই অবাক হই না: বিসিবি সভাপতি পরিবর্তন নিয়ে সিমন্স

ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না

বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তি অনুযায়ী প্ল্যান সাজাতে চায় নিউজিল্যান্ড

সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী

আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি মন্ত্রণালয়

পেঁয়াজ-রসুনের পচন রোধে বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন: কৃষিমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির ভুমিকা

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

অনিয়ম করলে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়: সংসদে কৃষিমন্ত্রী

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কমিটি গঠন হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ