ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১৩৭ জনের চাকরি স্থায়ীকরণের আদেশ বহাল

আমার বার্তা অনলাইন:
২৫ আগস্ট ২০২৫, ১২:৫২

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নিয়ন্ত্রণাধীন স্টাফ বাস সার্ভিস কর্মসূচি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১৩৭ জন কর্মচারীর চাকরি রাজস্বখাতে স্থায়ীকরণের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (২৫ আগস্ট) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার বাহার রুমি। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া।

অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া জানান, ২০১৬ সালে ১৩৭ জন কর্মচারী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। একই বছরের ১৫ জুন প্রকাশিত হাইকোর্টের রায়ে বলা হয়, এলজিইডির প্রকল্পভুক্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ধারা অনুসরণ করে স্টাফ বাস সার্ভিস কর্মসূচি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারীদেরও স্থায়ীকরণ করতে হবে। এ বিষয়ে আদালত ১৭ বিএলসি (এড) ৯১-এ বর্ণিত ১১ দফা গাইডলাইনের আলোকে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

পরে ১৫ তম বোর্ড সভায় পদগুলো বোর্ডের সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হলেও তা বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীরা আদালত অবমাননার মামলা দায়ের করেন। কিন্তু কোন প্রতিকার পাননি ভুক্তভোগীরা। পরবর্তীতে সরকার আপিল আবেদন দায়ের করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ উভয়পক্ষের শুনানি শেষে আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।

এ বিষয়ে আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া বলেন, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো এবং এর ফলে দীর্ঘদিন অস্থায়ী ও অনিয়মিতভাবে চাকরির অনিশ্চয়তায় থাকা কর্মচারীদের জন্য স্থায়ী হওয়ার পথ সুগম হলো। এখন সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো বাধা নেই।

আমার বার্তা/এল/এমই

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশ

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে চেম্বার আদালতে মান্না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু