ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

চলতি বছরেই জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডের বিচার শেষ হবে

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৫, ১৮:৪১

ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলার বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (১৬ জুলাই) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তাজুল ইসলাম বলেন, গত এক বছরে ট্রাইব্যুনালের বিচারকাজে যে অগ্রগতি, তাতে আমরা মনে করি এ বছরের মধ্যেই বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন করা সম্ভব। সে গতিতেই বিচারপ্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, তাদের মাধ্যমে জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভুক্তভোগীদের পরিবারকে আশ্বস্ত করতে চাই যে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বর্তমান ট্রাইব্যুনাল। আগামী ডিসেম্বরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের মূল কুশীলবদেরও দণ্ডিত করা সম্ভব বলে আশা করি।

এদিন আশুলিয়ার ছয়জনের লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আট আসামিকে ২৮ জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া লক্ষ্মীপুরে পাঁচ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অন্য মামলায় গ্রেপ্তার তিন আসামিকে একই দিন ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

জুলাই গণহত্যার দায়ে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে দুটি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামী ৪ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হবে। চানখারপুলে ছয় হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা ও আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় বিচার আগামী মাসে শুরু হতে যাচ্ছে।

আমার বার্তা/এমই

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশ

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে চেম্বার আদালতে মান্না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু