ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেসবুকে পোস্ট দেওয়ার আগে সতর্ক থাকুন

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১৪:০২

সামাজিক যোগাযোগমাধ্যম এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়—এটি হয়ে উঠেছে ব্যক্তিগত তথ্যের এক বিশাল ভান্ডার। আর সেই ভান্ডারেই সুযোগ খুঁজে নিচ্ছে অনলাইন প্রতারকরা। আপনার জীবনের ছোট-বড় নানা তথ্য তারা সংগ্রহ করে নিতে পারে খুব সহজেই। এরপর সেসব তথ্য ব্যবহার করে তারা আপনার পরিচয়ে প্রতারণা, ফিশিং লিংক পাঠানো বা রোমান্স স্ক্যাম চালাতে পারে।

কিন্তু কীভাবে নিজেকে রক্ষা করবেন? চলুন জেনে নিই—কী পোস্ট করা উচিত নয়, এবং কীভাবে নিজের সামাজিক মাধ্যমকে নিরাপদ রাখবেন।

পোস্ট দেওয়ার আগে ৪টি প্রশ্ন নিজেকে করুন

অনেকের জন্য সামাজিক মাধ্যম পেশাগতভাবে গুরুত্বপূর্ণ। কেউ হয়তো ক্যারিয়ার গড়তে চান, কেউ নতুন বন্ধু বানাতে বা কোনও শখ শেয়ার করতে চান। এসব উদ্দেশ্যে পাবলিক পোস্ট করা যায়, তবে ব্যক্তিগত জীবনের অনেক তথ্য গোপন রাখাই ভালো।

পোস্ট দেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন—

১. কে জানবে এটা?

আপনার পোস্টটি কার জন্য? যদি কেবল নিজের জন্যই লিখেন, তবে প্রকাশ্যে শেয়ার না করে ব্যক্তিগতভাবে রাখাই ভালো।

২. আমি কি চাই অচেনা মানুষ এটিকে দেখুক?

মনে রাখবেন, অনলাইনে কিছুই ‘শূন্যে হারিয়ে যায়’ না। লাইক বা কমেন্ট না পেলেও অনেকেই আপনার পোস্ট দেখছে। অপরিচিতরাও এসব তথ্য ব্যবহার করে আপনার সম্পর্কে ধারণা তৈরি করতে পারে—বা আরও খারাপভাবে, প্রতারণার ফাঁদ পাততে পারে।

৩. আমি কি চাই এটি আজীবন আমার সঙ্গে থাকুক?

ইন্টারনেটে কিছু একবার প্রকাশ পেলে তা মুছে ফেলা কঠিন। তাই পোস্ট দেওয়ার আগে ভাবুন, এই লেখা বা ছবি ভবিষ্যতে আপনার জন্য বিব্রতকর হতে পারে কিনা।

৪. পোস্ট দেওয়ার পর কী হতে পারে?

পোস্ট থেকে আপনি কী লাভ করবেন, আর কী হারাতে পারেন—সেটা ভেবে দেখুন। ব্যক্তিগত তথ্য শেয়ার করলে আপনি হারাতে পারেন আপনার গোপনীয়তা, নিরাপত্তা ও অজ্ঞাতনামা থাকার সুযোগ।

সামাজিক মাধ্যম সুরক্ষিত রাখার ৪টি ধাপ

১. প্রাইভেসি সেটিংস পরিবর্তন করুন

আপনার প্রোফাইলটি পাবলিক থেকে প্রাইভেটে নিন। নির্ধারণ করুন কে আপনার পোস্ট, ছবি বা ভিডিও দেখতে পারবে। উদাহরণস্বরূপ, ফেসবুকের প্রাইভেসি চেকআপ ও অফ-ফেসবুক একটিভিটি টুল ব্যবহার করে নিয়ন্ত্রণ করতে পারেন কে আপনার পোস্টে যুক্ত হতে পারবে।

২. পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন

সব প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড রাখুন এবং সেগুলো নিরাপদে সংরক্ষণের জন্য একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।

৩. মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন

অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ঠেকাতে এটি সবচেয়ে কার্যকর ব্যবস্থা। লগইন করার সময় পাসওয়ার্ড ছাড়াও একটি অতিরিক্ত নিরাপত্তা কোড বা ডিভাইস ভেরিফিকেশন লাগবে, যা প্রতারকদের হাত থেকে আপনার তথ্য রক্ষা করবে।

৪. ব্যবহার না করা অ্যাকাউন্ট মুছে ফেলুন

যে অ্যাকাউন্টগুলো আর ব্যবহার করেন না, সেগুলো ডিলিট করে দিন। কারণ ফাঁকা বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট হ্যাকারদের টার্গেটে পরিণত হয়। আপনার পুরনো ছবি ও তথ্য ব্যবহার করে তারা প্রতারণা বা ফিশিং স্ক্যাম চালাতে পারে।

যদি আপনি নিয়মিত কিছু শেয়ার করতে চান, তবে পাবলিক পোস্টের বদলে নিরাপদ মেসেজিং অ্যাপের গ্রুপ চ্যাটে শেয়ার করুন। যেমন— ‘সিগন্যাল’ অ্যাপে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিরাপদে যোগাযোগ করা যায় এবং স্টোরি বা ফিড শেয়ার করার সুবিধাও আছে।

আর যদি সত্যিই মনের কথা বলতে চান, তাহলে নিজস্ব ডায়েরি বা জার্নাল রাখুন—ডিজিটাল বা কাগজে-কলমে। এতে আপনার ভাবনাগুলো নিরাপদ থাকবে, অথচ বাইরের কেউ তা জানতে পারবে না।

আমার বার্তা/এল/এমই

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু