ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

নতুন ডিজিটাল আইনে মেটা ও টিকটকের বড় জয়

আমার বার্তা/এল/এমই
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৪

ইউরোপীয় ইউনিয়নের নতুন ডিজিটাল আইন ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) অনুযায়ী আরোপিত তদারকি ফি– এর হিসাব প্রক্রিয়ায় জয় পেয়েছে মেটা ও টিকটক।

লুক্সেমবার্গভিত্তিক জেনারেল কোর্ট বুধবারের রায়ে জানিয়েছে, ইউরোপীয় নিয়ন্ত্রকদের ফি হিসাব করার পদ্ধতি পরিবর্তন করে নতুন আইনি কাঠামোর আওতায় আনতে হবে।

ডিএসএ অনুযায়ী, বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোর ওপর বার্ষিক তদারকি ফি আরোপ করা হয়। যাতে ইউরোপীয় কমিশনের নিয়ম মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের খরচ মেটানো যায়। এই ফি–এর পরিমাণ নির্ভর করে কোম্পানির মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা এবং পূর্ববর্তী আর্থিক বছরের লাভ-ক্ষতির ওপর।

কিন্তু মেটা ও টিকটক অভিযোগ তোলে, ফি গণনার এই পদ্ধতি ত্রুটিপূর্ণ। ফলে তারা অতিরিক্ত ও অসামঞ্জস্যপূর্ণ ফি পরিশোধ করেছে। আদালতও একমত হয় যে, ইউরোপীয় কমিশন এ ধরনের পদ্ধতি বাস্তবায়ন সিদ্ধান্তের মাধ্যমে নয়। বরং ডেলিগেটেড অ্যাক্ট এর মাধ্যমে চালু করা উচিত ছিল।

রায়ের ফলে কমিশনকে আগামী ১২ মাসের মধ্যে নতুন ভিত্তিতে ফি হিসাবের নিয়ম তৈরি করতে হবে। তবে কোম্পানিগুলো ইতোমধ্যে যে ২০২৩ সালের ফি দিয়েছে, তা আপাতত ফেরত দিতে হবে না।

কমিশন বলেছে, আদালত মূলত তাদের ফি আদায়ের নীতি ও পরিমাণে আপত্তি জানায়নি। কেবল প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতা সংশোধন করতে বলা হয়েছে। এক মুখপাত্র বলেন, “আমরা এখন ১২ মাসের মধ্যে নতুন ডেলিগেটেড অ্যাক্ট তৈরি করব এবং ফি হিসাবের নিয়ম আনুষ্ঠানিকভাবে পুনর্নির্ধারণ করব।”

রায়ের পর টিকটক জানিয়েছে, তারা নিবিড়ভাবে নতুন আইন প্রণয়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে। অন্যদিকে মেটা বলেছে, “বর্তমানে যে কোম্পানিগুলো লোকসানে আছে, তারা ফি দিতে হয় না। যদিও তাদের ব্যবহারকারীর সংখ্যা বেশি এবং তারা বেশি নিয়ন্ত্রক চাপ তৈরি করে। আমরা আশা করি এবার পদ্ধতিগত ত্রুটিগুলো ঠিক হবে।”

মেটা ও টিকটকের পাশাপাশি ইউরোপে এই তদারকি ফি দিতে হচ্ছে আরও অনেক বড় প্রযুক্তি কোম্পানিকে। যেমন- অ্যামাজন, অ্যাপল, বুকিং.কম, গুগল, মাইক্রোসফট, ইলন মাস্কের এক্স (টুইটার), স্ন্যাপচ্যাট ও পিন্টারেস্ট।

২০২২ সালের নভেম্বরে কার্যকর হওয়া ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) অনুযায়ী, খুব বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোকে অবৈধ ও ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে। নিয়ম ভাঙলে বার্ষিক বৈশ্বিক আয়ের ৬ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে।

আমার বার্তা অনলাইন:

ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে শুরু হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ বিচার। যেখানে ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রমে

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

কিশোর ব্যবহারকারীরা এআই সহকারীর সঙ্গে কী ধরনের বিষয় নিয়ে কথা বলছে তা এখন দেখতে পারবেন

অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার সাত উপায়

ডিজিটাল যুগে আমরা প্রতিদিনই অনলাইনে অসংখ্য তথ্য শেয়ার করছি ব্যক্তিগত ছবি, ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড, এমনকি

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে: মাসুদ কামাল

মোবাইল ডেটা প্যাকেজের নির্দিষ্ট মেয়াদ ও ব্যবহার সীমাবদ্ধতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি ক্রমেই বাড়ছে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা