ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

টেলিযোগাযোগ খাতে ইন্টারনেট ব্যান্ডউইথে ইতিহাস গড়ল বিএসসিপিএলসি

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৫, ১৪:৩৪

দেশের টেলিযোগাযোগ খাতে বড় ধরনের মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ পরিবহনে প্রতিষ্ঠানটি ৪ টেরাবাইট প্রতি সেকেন্ড সরবরাহের নতুন রেকর্ড গড়েছে।

স্টারলিংকের মাধ্যমে জুলাই মাসে কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা চালুর পর ১ আগস্ট এই মাইলফলক অর্জন করে বিএসসিপিএলসি। এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল তিন টেরাবাইটের ঘর ছুঁয়েছিল প্রতিষ্ঠানটি। মাত্র তিন মাসেই আরও এক টেরাবাইট বাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানি।

পরিসংখ্যান বলছে, গত সরকারের সময় বিএসসিপিএলসির ৬৫ শতাংশের বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ছিল। অথচ বর্তমান সরকারের মেয়াদে প্রতিষ্ঠানটি ২.২ টেরাবাইটের বেশি ব্যান্ডউইথ সরবরাহ বাড়িয়েছে এবং বছরে প্রবৃদ্ধি হয়েছে ১০৫ শতাংশের বেশি।

এই সাফল্যের পেছনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নীতিগত সহায়তা, কোম্পানির ম্যানেজমেন্টের সক্রিয় ভূমিকা এবং ধারাবাহিক মূল্যছাড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যান্ডউইথে বিএসসিপিএলসির বাজার শেয়ার বাড়ার সঙ্গে সঙ্গে রাজস্ব আদায়েও এসেছে উল্লেখযোগ্য উল্লম্ফন।

বিটিআরসি সম্প্রতি আইআইজি অপারেটরদের জন্য সংশোধিত গাইডলাইনের মাধ্যমে অন্তত ৫০ শতাংশ ব্যান্ডউইথ সাবমেরিন উৎস থেকে নেয়ার বাধ্যবাধকতা আরোপ করেছে। এতে একতরফা ভারতনির্ভরতা কমে সাবমেরিন ব্যান্ডউইথের ব্যবহার বাড়ছে। যারা ৫০ শতাংশের বেশি সাবমেরিন ব্যান্ডউইথ ব্যবহার করছে, তাদের জন্য বাড়তি মূল্যছাড় এবং নতুন বিশেষায়িত প্যাকেজ চালু করেছে বিএসসিপিএলসি।

এ ছাড়া সরকার SEA-ME-WE ৪ ও ৫-এর পাশাপাশি নতুন SEA-ME-WE ৬ কেবল রুটে যুক্ত হতে একনেক সভায় অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে বিএসসিপিএলসির সক্ষমতায় বাড়তি ১৭ টেরাবাইট ব্যান্ডউইথ যুক্ত হবে, যা দেশের ইন্টারনেট সক্ষমতাকে আরও এগিয়ে নেবে।

আমার বার্তা/এল/এমই

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক