ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন এআইতে ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে ইউটিউব

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৫, ১৬:০৭

ভিডিও তৈরিতে এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে বিরক্ত লাগছে? ইউটিউব শর্টস নিয়ে এলো নতুন এআই, যা দিয়ে ‘ইমেজ টু ভিডিও’ টুল ব্যবহার করা যাবে। যা মাত্র কয়েক সেকেন্ডে আপনার ছবিকে রূপ দেবে ছোট্ট একটি মুভিং ভিডিওতে। একদম সিনেমার মত!

এই ফিচার এমনভাবে কাজ করে যাতে আপনি ফোনের গ্যালারি থেকে একটি ছবি বেছে নিলে ইউটিউব সেই ছবির সাথে মিলিয়ে কিছু সৃজনশীল সাজেশন দেখাবে। এক ক্লিকে সেই ছবি হয়ে উঠবে ৬ সেকেন্ডের আকর্ষণীয় ভিডিও। যেন আপনার স্মৃতির ছবিগুলোর প্রাণ ফিরে পেয়েছে!

ধরা যাক, আপনি একটি ট্রাফিক সিগনালের ছবি তুলেছেন। নতুন এআই টুল সেই ছবিকে এমনভাবে অ্যানিমেট করবে যেন সেই ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা মানুষটি নাচছে! শুধু দৃশ্য নয়, এতে থাকবে মৃদু জুম, গতিশীলতা, এমনকি পটভূমির পরিবর্তনও। সবকিছু অটো-ক্রিয়েটিভ উপায়ে।

এই টুল অনেকটা গুগলের জেমিনি এবং মেটার এনিমেট টুলের মতো। তবে ইউটিউবের এই ফিচার আরও সহজ এবং শর্টস-বান্ধব। যা নতুন ক্রিয়েটরদের জন্য খুবই কার্যকর।

শুধু ছবি থেকে ভিডিও নয়, ইউটিউব শর্টস এখন দিচ্ছে আরও মজার কিছু এআই ইফেক্ট। আপনি যদি ফোনে একটা সাদামাটা ডুডল আঁকেন, তাহলে এই টুল সেটিকে বানিয়ে দেবে শিল্পকর্মের মতো। কিংবা একটা সেলফি তুলে ফেলুন — এআই সেটিকে রূপান্তর করবে এমন ভিডিওতে, যেখানে আপনি হয়তো পানিতে ভাসছেন বা অন্য কারও সঙ্গে খাবার খাচ্ছেন! এই ফিচারগুলো পাওয়া যাবে শার্টস ক্যামেরার ইফেক্ট > এআই অপশনে।

এই নতুন টুলগুলো চালু হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। শিগগিরই আরও দেশে আসবে বলে জানিয়েছে ইউটিউব। এছাড়া ইউটিউব চালু করেছে এআই প্লে গ্রাউন্ড। যেখানে থাকবে এআই দিয়ে ভিডিও বানানোর টুল, উদাহরণ, রেডিমেড প্রম্পট ও টিপস।

ইউটিউব জানিয়েছে, তাদের পরবর্তী জেনারেটিভ ভিডিও মডেল ভিওথ্রি। যা ভিডিওর পাশাপাশি অডিও-ও বানাতে পারবে, সেটা এ বছরের মধ্যেই শর্টসে যুক্ত হবে।

আমার বার্তা/এল/এমই

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু