ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

দশ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে ৫০০ টাকায়

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৫, ১৬:৫৯
আপডেট  : ০২ জুলাই ২০২৫, ১৭:০৩

দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা গ্রাহককে ৫০০ টাকায় ১০ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) গতির ইন্টারনেট সেবা দিতে বদ্ধপরিকর। পাশাপাশি ৪০০ টাকায় ৫ এমবিপিএস প্যাকেজ তারা রাখতেই চান না।

এ আগে মে মাসে গ্রাহক পর্যায়ে ৩ ক্যাটাগরিতে ১০০ টাকা কমিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ করে বিটিআরসি। যা আজ সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী, ৫ এমবিপিএস ৪০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ টাকা এবং মাসিক ১ হাজার ১০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেয়ার কথা।

নিয়মানুযায়ী নতুন প্যাকেজ গ্রাহককে অফার করতে বিটিআরসি থেকে অনুমোদন নিতে হয়। তবে সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সর্বনিম্ন ৪০০ টাকা রেটে নতুন প্যাকেজ অনুমোদনের আবেদনই করেনি আইএসপিগুলো।

তাদের দাবি, ৫০০ টাকার প্রতিটি সংযোগে ১৮৩ টাকা রাজস্ব পায় সরকার। এর সঙ্গে রয়েছে ২৭ শতাংশ করপোরেট কর। সব মিলিয়ে সরকারি সিদ্ধান্ত মানা সম্ভব নয়।

আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘আমরা ইন্ডাস্ট্রি থেকে ৪০০ টাকার প্যাকেজের অনুমোদন নেব না এবং আমরা ৫ এমবিপিএসের কোনো প্যাকেজ দিতে চাচ্ছি না। আমরা শুরুই করতে চাচ্ছি ১০ এমবিপিএস দিয়ে। যেটার মূল্য থাকবে ৫০০ টাকা।’

তিনি আরও বলেন, ৫ এমবিপিএস গতির সংযোগ অফার করলেই কেবল ৪০০ টাকার প্যাকেজের অনুমোদন নিতে হবে। অন্যথায় প্রয়োজন নেই। কোনো আইএসপি যদি ইচ্ছা প্রকাশ করে ৫ এমবিপিএস দেয়ার জন্য, সে ক্ষেত্রে তার রেট সর্বোচ্চ ৪০০ টাকা হতে হবে। তবে আমরা আবারও রিপিট করছি যে বিটিআরসির অনুমোদন নেব ১০ এমবিপিএস ৫০০ টাকা। সেই আকারেই ব্যান্ডউইথ প্রোভাইড করা হবে। আমাদের একটাই চাওয়া– ৪০০ টাকার প্যাকেজের বাধ্যবাধকতা যেন না থাকে।

এসব বিষয়ে যোগাযোগ করা হলেও এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিটিআরসি।

আমার বার্তা/এল/এমই

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু