ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোবাইলে টাকা পাঠানোর আগে নিশ্চিত হয়ে নিন

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৫, ১২:১১

পরিচিতজন বা প্রিয়জনের প্রয়োজনে টাকা পাঠিয়ে পাশে থাকার ঘটনা হরহামেশাই ঘটে। বিপদে পড়লে বা অন্য কোনো প্রয়োজনে কাছের মানুষকে টাকা পাঠাতে অনুরোধ করেন অনেকেই। এমন মুহূর্তের অপব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টায় থাকেন কিছু প্রতারক।

এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকতে প্রযুক্তি প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো ধরনের টাকার লেনদেন করার আগেই নিশ্চিত হওয়া জরুরি কাকে টাকা পাঠানো হচ্ছে এবং কেন পাঠানো হচ্ছে।

হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ইমো-এর মতো জনপ্রিয় সামাজিক ম্যাসেজিং অ্যাপ এখন মানুষের নিত্যদিনের যোগযোগের অন্যতম মাধ্যম। কৌশলে গ্রাহককে প্রতারিত করে এসব অ্যাপ এর নিয়ন্ত্রণ নিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে প্রতারকরা। আর নিজেদের একটু অসচেতনতার কারণে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ।

তেমনই একজন ঢাকায় শ্রমিক হিসেবে একটি কারখানায় কাজ করা রাব্বি। হঠাৎ করেই তার ম্যাসেজিং অ্যাপ থেকে তার পরিচিত সবার কাছে মেসেজ আসে জরুরি ভিত্তিতে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠাতে। সেই বার্তাটি বিশ্বাস করে বেশ কয়েকজন কোনো ধরণের যাচাই-বাছাই ছাড়াই টাকা পাঠিয়ে দেন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে। রাব্বির মতো এরকম অনেকের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ থেকে প্রতারণার ফাঁদে পড়ে হরহামেশাই মূল্যবান অর্থ হারাচ্ছে মানুষ।

১. আপনার অতি নিকটাত্মীয় বা আপনজন বা খুব পরিচিত কেউও যদি সামাজিক যোগযোগমাধ্যমে নক করে টাকা চায় তবে টাকা দেওয়ার আগে তার সঙ্গে ফোন করে কথা বলে নিশ্চিত হয়ে নিন।

২. আপনার পরিচিত বা প্রিয়জন দুর্ঘটনার কবলে পড়েছে, কোথাও আটকা পড়েছে বা অন্য কোনো বিপদের কথা বলে আপনার কাছে কেউ টাকা চাইতে পারে। পাঠানোর আগে যাচাই করুন, নিশ্চিত হোন।

৩. তথ্যপ্রযুক্তিতে এগিয়ে এমন অনেক দেশে কোনো একজন ব্যক্তির মতো দেখতে ভিডিও বানিয়ে কল করে প্রতারণা করা হচ্ছে, যাকে ডিপ-ফেইক বলা হয়। আমাদের দেশে কাছের মানুষের পরিচয় দিয়ে প্রতারণা হয় কখনো কখনো।

৪. আত্মীয় হোক, পরিচিত বা অপিরিচিত বা অল্প পরিচিত হোক টাকা লেনদেনের আগে অবশ্যই যাচাই করুন। তারপর টাকা পাঠান।

৫. বিভিন্ন সময় সামাজিক যোগাযোগের অ্যাকাউন্ট হ্যাক হয় এবং প্রতারণার কাজে ব্যবহার হয়। তাই কোনো ধরনের লেনদেনে যাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন।

৬. টাকা দ্বিগুন হবে, অল্প দামে পণ্য পাওয়া যাবে, চাকরি পাবেন, পুরস্কার, লটারি জিতেছেন- এমন প্রলোভনের ম্যাসেজ বা কল এড়িয়ে চলুন।

৭. যদি কেউ অপ্রত্যাশিতভাবে আপনাকে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দেয়, তাহলে তা সন্দেহজনক মনে করুন।

৮. নিজেদের ম্যাসেজিং অ্যাপগুলোকে সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার করুন।

ডিজিটাল সেবা জীবনে অনেক সুবিধা যোগ করেছে। প্রতারণা থেকে বাঁচতে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। ফলে যে কেউ টাকা চাইলে শুরুতে সন্দেহ করতে হবে এরপর যাচাই করতে হবে। সবশেষে নিশ্চিত হলে তবেই কেবল টাকা পাঠাতে হবে।

আমার বার্তা/এল/এমই

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু