ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

৫ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৫, ১৮:১৩
আপডেট  : ১৮ মে ২০২৫, ১৮:১৬
রাজধানীতে টিএনজেড গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ মিছিল

পাঁচ ঘণ্টার মধ্যে বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদানের ঘোষণা না দিলে দেশ অচলের ঘোষণা দিয়েছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা।

রোববার (১৮ মে) বিকাল ৩টায় গাজীপুরের টিএনজেড গ্রুপের ৮টি পোশাক কারখানা শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে সমাবেশ থেকে এ ঘোষণা দেন শ্রমিক নেতা শহীদুল ইসলাম।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা রয়েছেন।

শ্রমিক নেতা শহীদুল আরও বলেন, সরকার ও প্রশাসন তাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ফিরবেন না। সমাবেশ শেষে কয়েক হাজার শ্রমিকের একটি বিক্ষোভ মিছিল কাকরাইল ও পল্টন মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে।

এর আগে গত ১০ মে শ্রম ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন শ্রমিক নেতারা। তখন তারা জানিয়েছিলেন, ৭ মে তাদের সব বকেয়া পরিশোধ করার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে। তাই তারা আবারও রাজপথে নামবেন।

এরই আলোকে গত ১১মে গাজীপুরে ও ১২ মে বিজয়নগরে শ্রম ভবনের সামনে সমাবেশ করেন তারা। এতেও মালিকপক্ষের টনক নড়েনি। সরকারও কোনও উদ্যোগ নেয়নি বলে জানান শ্রমিকরা।

তাই রবিবার (১৯ মে) বিকালে আবারও বিক্ষোভে নেমেছেন। তারা বলেন, গত দুই মাস ধরে ঈদ বোনাস, সার্ভিস বেনেফিটস ও যাবতীয় বকেয়া পরিশোধের দাবিতে গাজীপুর এবং ঢাকায় আমরা আন্দোলন করে আসছি।

গাজীপুরের রাস্তা অবরোধসহ ঈদের আগে রমজান মাসে টানা সাত দিন শ্রম ভবনে অবস্থান কর্মসূচি করি। সেই সময় তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাসসহ যাবতীয় বকেয়ার দাবিতে ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং সরকারের উদ্যোগে গত ২৯ মার্চ ঈদের একদিন আগে মালিকপক্ষ অনুমানিক ১৭ কোটি পাওনার বিপরীতে ৩ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়।

কিন্তু মালিকপক্ষ সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। ৩ কোটির ওয়াদা করেও তারা ২ কোটি ৬৭ লাখ টাকা দেয়। সেই টাকা পেতেও নানারকম বিড়ম্বনার শিকার হতে হয়।

২৯ মার্চের বৈঠকে শ্রম সচিব বলেছিলেন, মে দিবসের আগে সব শ্রমিক যেন বকেয়া পায়, সেই ব্যবস্থা নেওয়া হবে। শ্রম সচিবের বক্তব্যের প্রতি সম্মান রেখে ২৯ মার্চ আমরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করি। সেই ধারাবিকতায় যাবতীয় পাওনা পরিশোধের জন্য ৮ এপ্রিল শ্রম সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় (সরকারপক্ষ-মালিকপক্ষ-শ্রমিকপক্ষ) বৈঠকে অংশগ্রহণ করি এবং সিদ্ধান্তগুলো মেনে নেই।

ওই বৈঠকে পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। ওই পরিস্থিতিতে যাবতীয় বকেয়া পরিশোধ এবং মালিকের আস্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাবের জন্য অতিরিক্ত শ্রম সচিবের নেতৃত্বে একটি ত্রি-পক্ষীয় কমিটি গঠন করা হয়। সেই কমিটির ২২ এপ্রিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব পাওনা ৭ মে পরিশোধের জন্য চুক্তিবদ্ধ হয় মালিকপক্ষ। সরকারের পক্ষ থেকে যথাযথা তদারক করা হবে সে বিষয়েও আলোচনা হয়। নির্ধারিত দিন অতিবাহিত হলেও পাওনা টাকা আমরা পাইনি। কমিটির পক্ষ থেকেও শ্রমিক প্রতিনিধিদের সুনির্দিষ্টভাবে কোনও কিছু জানানো হয়নি।

আমার বার্তা/এমই

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

রাজধানীর যানজট নিরসন ও পথচারীদের চলাচল সুগম করতে মালিবাগ রেলগেট থেকে রামপুরা কাঁচাবাজার পর্যন্ত এলাকায়

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করার খবর

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।  শনিবার (৪ এপ্রিল) দুপুরে

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ জন

উন্নয়ন ও জ্বালানি সংকটে বাজেট সহায়তায় সম্মত এআইআইবি: অর্থমন্ত্রী

নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের

প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় দলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

চীনের বিপক্ষে লড়াই করেও হারল বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির মূল্য বাড়াতেই হবে: ম. তামিম

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?