ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

চমক লাগানো ১২৫ সিসির নতুন বাইক আনছে বাজাজ

অনলাইন ডেস্ক:
২৫ মে ২০২৪, ১৮:১৭

বাজারে ১২৫ সিসির নতুন মোটরসাইকেল আনছে বাজাজ। এই বাইকটি টেক্কা দেবে হিরো এক্সট্রিম ১২৫ এবং টিভিএস রেইডারকে।

বাইকের বেশ কিছু স্পাই শটও ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এতে পাওয়া যাবে এলইডি লাইটিং এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, যা পালসার এন১৬০ ও এন১৫০ বাইকেও রয়েছে। এটি পালসার ১২৫-এর মতোই স্পেসিফিকেশন নিয়ে আসতে চলেছে। তবে ইঞ্জিনের শক্তি ও টিউনিং আলাদা হতে চলেছে।

বাইকটির সামনে থাকবে ডিস্ক ব্রেক ও পেছনে থাকবে ড্রাম ব্রেক। এই বাইকে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) পাওয়া যাবে এবং থাকবে উন্নত সাসপেনশন সিস্টেম। বাইকে মিলবে ডায়মন্ড ফ্রেম চেসিস। যেহেতু হিরো এক্সট্রিমেও সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে তাই সেই ফিচার রাখতে এই বাইকেও পাবেন একই বৈশিষ্ট্য।

বর্তমান বাজাজ পালসার ১২৫ এবং এনএস ১২৫-এর দাম ভারতে ৯০ হাজার ৭৭১ রুপি এবং ১ লাখ রুপি (এক্স-শোরুম)। আশা করা হচ্ছে, দুই দামের মাঝামাঝি থাকতে পারে নতুন বাজাজ পালসার এন১২৫। কারণ হিরো এক্সট্রিম এবং টিভিএস রেইডার দুই বাইকেরই এক্স-শোরুম দাম রয়েছে ১ লাখ রুপির কম।

আমার বার্তা/এমই

হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে চ্যাটজিপিটির সঙ্গে!

প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই নতুন নতুন চমক নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরই মধ্যে অন্যতম আলোচিত চ্যাটবট

সাংবাদিকদের নৈতিকতা প্রসারে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলা, দক্ষ, যুগোপযোগী ও নৈতিক সাংবাদিকতার প্রসারে হয়ে গেল দিনব্যাপী কর্মশালা। ওয়াজদা,

ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না যেসব স্মার্টফোনে

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম। বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ব্যবহারকারী।

বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী বছরের শুরুতে কিছু ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়