ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া-জয়পুরহাটে ইন্টারনেট সেবা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক:
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৫
আপডেট  : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৮

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বগুড়া শহরের সাতমাথায় তিনতলা টেলিফোন ভবনটি বুয়েট কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ওই ভবন থেকে সুইচ রুমের যাবতীয় যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তর করা হবে। এ কারণে ৭২ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

এই সময় বগুড়া শহর, উপজেলাসমূহ এবং জয়পুরহাট জেলায় বিটিসিএল কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেতার ও গ্রন্থাগারে সংযোগকৃত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত এ সেবা পাওয়া যাবে না।

উপমহাব্যবস্থাপক (টেলিকম) বগুড়া কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ অফিসের আওতায় জিপন (GPON), লিজড লাইন ইন্টারনেট (LLI), ভিপিএন (VPN) সেবা রয়েছে। এ ছাড়া টেলিফোন (AGW) কপার ক্যাবলের মাধ্যমে দেওয়া সংযোগ বগুড়া শহরে ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

পাশাপাশি এই ঘোষিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানায় সংস্থাটি।

আমার বার্তা/এমই

হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে চ্যাটজিপিটির সঙ্গে!

প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই নতুন নতুন চমক নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরই মধ্যে অন্যতম আলোচিত চ্যাটবট

সাংবাদিকদের নৈতিকতা প্রসারে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলা, দক্ষ, যুগোপযোগী ও নৈতিক সাংবাদিকতার প্রসারে হয়ে গেল দিনব্যাপী কর্মশালা। ওয়াজদা,

ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না যেসব স্মার্টফোনে

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম। বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ব্যবহারকারী।

বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী বছরের শুরুতে কিছু ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়