ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

সুইজারল্যান্ডে আলোচনায় ইসরায়েল-হিজবুল্লাহ ইস্যুতে জরুরি বৈঠক

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৬, ১১:৩৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় ইসরায়েল-হিজবুল্লাহ ইস্যুতে জরুরি অধিবেশন যুক্ত করা হয়েছে। রোববার (২১ জুন) কূটনৈতিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিবিএস নিউজ বলেছে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আলোচনার সূচিতে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার সংঘাত নিয়ে আলোচনার জন্য একটি বিশেষ অধিবেশন যুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট এক কূটনীতিকের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, ইস্যুটিকে আলোচনার একদম শুরুতে রাখা হয়েছে। তবে এতে ইসরায়েল বা হিজবুল্লাহর কোনো প্রতিনিধিই উপস্থিত থাকবেন না।

গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর শুক্রবার সুইজারল্যান্ডে এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান লড়াই এবং ইরান গতকাল পুনরায় ‘হরমুজ প্রণালি’ বন্ধ ঘোষণা করে। এ ঘটনার পর উদ্ভূত উত্তজনায় আলোচনাটি বিলম্বিত হয়।

ইরানের দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেওয়া হয়েছে। লেবাননে ইসরায়েলের হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে হরমুজ বন্ধ করেছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, ‘সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।’

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ বলেছে, সংকট আপাতত নিরসন হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। - সূত্র: সিবিএস নিউজ

আমার বার্তা /জেএইচ

যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না পেরোতেই লেবাননে ইসরাইলের হামলা, নিহত ২৯

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিনের মধ্যেই নতুন করে ইসরাইলি হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

যুক্তরাজ্যের লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন নিহত 

যুক্তরাজ্যের লন্ডনের পশ্চিমাঞ্চলের হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন।  শনিবার

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ

মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধের সিদ্ধান্ত বহাল রেখেছে ভারতের দিল্লি হাইকোর্ট। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

পোল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি, দুই দেশে উত্তেজনা

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য হোয়াইট ঈগল’ ফেরত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে যুবককে হত্যা : পলাতক আসামির যাবজ্জীবন

৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

লক্ষ্মীপুরের সাবেক এমপি মোশাররফ আর নেই

এখন কারা অনলাইনে আছে জানা যাবে হোয়াটসঅ্যাপে

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০

১১ বলে সুরিয়াভানশির ফিফটির বিশ্বরেকর্ড, ৬ রানের জন্য সেঞ্চুরি মিস

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে গুঁড়িয়ে নকআউটে জাপান

'চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন'

বাবা জীবনের প্রথম নায়ক ও এক বটবৃক্ষ

যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না পেরোতেই লেবাননে ইসরাইলের হামলা, নিহত ২৯

যুক্তরাজ্যের লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন নিহত 

মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’

সুইজারল্যান্ডে আলোচনায় ইসরায়েল-হিজবুল্লাহ ইস্যুতে জরুরি বৈঠক

বিশ্বকাপে সর্বোচ্চ শট ঠেকানোর রেকর্ড রুমের, ইতিহাস গড়ল কুরাসাও

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

শরণার্থী জীবন নয়, নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের

এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ