ই-পেপার শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

সিসি স্লাব পুনর্গঠনে গাড়ির বাজারে বৈষম্য বাড়বে: বারভিডা সভাপতি

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ১৪:৫৭

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিসি স্ল্যাব পুনর্গঠনের ফলে নতুন গাড়ির তুলনায় রিকন্ডিশন্ড গাড়ির দাম অনেক ক্ষেত্রে বেশি পড়ে যাবে, যা বাজারে বৈষম্য তৈরি করবে বলে মনে করেন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আব্দুল হক।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশন্ড গাড়ির ওপর করভার বৃদ্ধির ফলে এসব গাড়ির দাম আরও বাড়বে এবং মধ্যবিত্তের জন্য গাড়ি কেনা কঠিন হয়ে পড়বে। এতে রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও কমতে পারে।

শনিবার (২০ জুন) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে গত ১১ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বারভিডা সভাপতি। এসময় সংগঠনটির মহাসচিব রিয়াজ রহমান এবং সাবেক সভাপতি হাবিব উল্লাহ ডন ও মান্নান চৌধুরী খসরুসহ অনেকে উপস্থিত ছিলেন।

বারভিডার বর্তমান সভাপতি আব্দুল হক বলেন, এরইমধ্যে দেশে গাড়ির রেজিস্ট্রেশন ২১ হাজার থেকে কমে ৯ হাজার ৪০০-তে নেমে এসেছে। নতুন কর কাঠামো কার্যকর হলে আগামী বছর এ সংখ্যা আরও কমবে।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে কিছু শুল্ক সুবিধা দেওয়া হলেও এসব গাড়ির দাম এখনও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। একইভাবে ইলেকট্রিক বাস আমদানিতে কর ছাড় দেওয়া হলেও উচ্চমূল্যের কারণে এর সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছাবে না।

বারভিডা সভাপতি মনে করেন, ইলেকট্রিক রিকশাকে নিবন্ধন ও করের আওতায় আনা হলে সরকার যেমন রাজস্ব পেতো, তেমনি এ খাতেও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হতো। পাশাপাশি প্লাগ ইন হাইব্রিড ও রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ির ক্ষেত্রে সমন্বিত শুল্ক কাঠামো প্রণয়নেরও আহ্বান জানান তিনি।

আব্দুল হক বলেন, সরকার নতুন গাড়ির জন্য শুল্ক সুবিধা দিলেও একই সুবিধা রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে দেওয়া হয়নি। বরং রিকন্ডিশন্ড প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ওপর ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক বহাল রাখা হয়েছে, যা বৈষম্য সৃষ্টি করছে।

আমার বার্তা/এমই

সপ্তাহের শুরুতেই সোনার গহনার দাম ভরিতে কমলো ২২১৬ টাকা  

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি

সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব সমিতির

বর্তমানে রেস্তোরাঁয় ৫ শতাংশ এবং ক্যাটারিং সেবায় ১৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে ব্যবসায়িক প্রতিযোগিতায় অসাম্য

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও ব্রয়লার মুরগি, ডিম ও মাছের বাজারে তেমন কোনো প্রভাব

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস

দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের তুমুল তর্কবিতর্ক

বিএলআরআইতে পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের সমাপনী কর্মশালা

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি

বিশ্ববিদ্যালয় মানেই শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হতে হবে

সিসি স্লাব পুনর্গঠনে গাড়ির বাজারে বৈষম্য বাড়বে: বারভিডা সভাপতি

রোহিঙ্গাদের জন্য আরও জমি চায় জাতিসংঘ, নাকচ বাংলাদেশের

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ চুক্তি-সমঝোতা সইয়ের সম্ভাবনা, আলোচনায় তিস্তা

ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন ফখরুল

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাজী নজরুল ইসলাম ও হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে আজ বিশেষ সভা

পদ্মা ব্যারাজ: বদলে যাবে ২৪ জেলার ভাগ্য, সুফল পৌঁছাবে সারাদেশে

মধুপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মৃত্যু

ইউক্রেনজুড়ে চলছে মুহুর্মুহু বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে

সপ্তাহের শুরুতেই সোনার গহনার দাম ভরিতে কমলো ২২১৬ টাকা  

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন: খাদ্য অধিদপ্তর