ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন:
১৩ মার্চ ২০২৬, ১০:০০
রুশ তেল কেনার জন্য বিভিন্ন দেশকে ৩০ দিনের বিশেষ ‘উইন্ডো’ বা সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ / ছবি- সংগৃহীত

ইরান যুদ্ধের উত্তাপে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই এক নাটকীয় ও কৌশলগত সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বহাল থাকলেও, আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে কিছুটা নমনীয় হয়েছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এতে করে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ অনলাইনে প্রকাশিত এক চিঠিতে জানিয়েছে, জাহাজে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিক্রির জন্য অনুমতিপত্র দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান-সংক্রান্ত সংঘাতের কারণে তেলের দাম দ্রুত বাড়ার আশঙ্কা থাকায় মার্কিন জ্বালানি বিভাগ ‘কৌশলগত রিজার্ভ’ থেকে ১৭২ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ের ঘোষণা দিয়েছিল। তার পরপরই এই ৩০ দিনের লাইসেন্স জারি করা হলো। এটি আন্তর্জাতিক শক্তি সংস্থার ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ের বড় উদ্যোগের অংশ। সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিশ্বের তেল সরবরাহে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করছে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার তেলের ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এছাড়া ইরানের হুমকি মোকাবিলা করতেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপ ‘স্বল্পমেয়াদি’ এবং রুশ সরকারের জন্য কোনো বড় আর্থিক সুবিধা দেবে না।

তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মার্কিন প্রশাসন আরও পদক্ষেপ নিচ্ছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এরমধ্যেই মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন অর্থ করপোরেশনকে উপসাগরে জাহাজ চলাচলের জন্য বীমা ও আর্থিক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। এছাড়া জাহাজগুলোর নিরাপত্তা দেখবে মার্কিন নৌবাহিনী। দাম আরও কমাতে জোন্স অ্যাক্টের নিয়ম সাময়িকভাবে মওকুফ করার বিষয়ও ভাবা হচ্ছে। এতে বিদেশি জাহাজগুলো সহজে মার্কিন বন্দর দিয়ে তেল ও কৃষি পণ্য পরিবহন করতে পারবে।

এদিকে রাশিয়ার তেল ছাড়ে ইস্যু করা নতুন এই লাইসেন্সটি ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। এর একদিন আগেই যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়।

একইদিন আন্তর্জাতিক জ্বালানি সংস্থাও (আইইএ) সরকারি তেল রিজার্ভ থেকে তাদের ইতিহাসের সর্বোচ্চ ৪০ কোটি ব্যারেল তেল ছাড় করা নির্দেশ দিয়েছে।

আমার বার্তা/এমই

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন হেলিকপ্টারটিতে; দুর্ঘটনায় তারা

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

প্রায় ৪০টি দেশের নেতাদের নিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে যুক্তরাজ্য ও

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

ইরান যুদ্ধের প্রভাবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় চীনের উৎপাদন খাতে চাপ তৈরি হয়েছে, যার নেতিবাচক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: ফখরুল

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার