ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলির উত্তরাঞ্চল

আমার বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৫, ১০:২৫

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

অবশ্য কম্পনের জেরে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর সামনে আসেনি। শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, বৃহস্পতিবার চিলির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আন্তোফাগাস্তায় ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে।

ভূমিকম্পটির গভীরতা ১০৪ কিলোমিটার (৬৪.৬২ মাইল) ছিল বলেও জানিয়েছে ইএমএসসি।

মূলত বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে চিলি। ১৯৬০ সালে চিলির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ৯.৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ সেই ভূমিকম্পে ছয় হাজারের মতো মানুষ নিহত হয়। এমনকি সেই ভূমিকম্পের কারণে সামুদ্রিক ঢেউ পৌঁছে গিয়েছিল কয়েক হাজার কিলোমিটার দূরেও।

এছাড়া গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মাউলি এলাকায় অনুভূত এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২। ভূমিকম্পটি রাজধানী সান্তিয়াগোসহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়।

এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে চিলির উত্তর-মধ্যাঞ্চলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর কয়েক হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

তারও আগে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ২০১০ সালে ভয়ঙ্কর এক ভূমিকম্পে প্রাণ হারায় পাঁচ শতাধিক মানুষ। কম্পনের প্রভাবে সেসময় দেশটিতে সুনামিও সৃষ্টি হয়েছিল।

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

ভারতের বিরুদ্ধে আবারও তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭ আসনে জিতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তবে

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে ‘পুশব্যাক’ বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ