ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

ডিআইইউ প্রতিনিধি:
০৭ মে ২০২৬, ১৮:২১
৫০টির বেশি দেশের অংশগ্রহণে ডিআইইউতে শুরু আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, স্মার্ট প্রযুক্তি ও ভবিষ্যৎ উদ্ভাবনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস (ইসিসিটি) ২০২৬।

বৃহস্পতিবার (০৭ মে) সকাল সাড়ে ৯ টায় ডিআইইউ’র এসটিসি মিলনায়তনে দুইদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে চলবে বিকাল ৫ টা পর্যন্ত।

০৭ থেকে ০৮ মে পর্যন্ত চলা এই আয়োজন দুই পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই অংশ নিচ্ছেন দেশ-বিদেশের গবেষক, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীরা।

আয়োজক সূত্র জানায়, এবারের সম্মেলনে বিশ্বের ৫০টিরও বেশি দেশের গবেষক অংশ নিচ্ছেন। সম্মেলনের জন্য মোট ৭১৩টি গবেষণাপত্র জমা পড়ে। কঠোর রিভিউ প্রক্রিয়া শেষে এর মধ্যে ২৫২টি গবেষণাপত্র গ্রহণ করা হয়েছে। সম্মেলনের অ্যাকসেপ্টেন্স রেট ৩৫ শতাংশ, যা আন্তর্জাতিক মানের গবেষণা সম্মেলনের ক্ষেত্রে উল্লেখযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), এআই-চালিত স্বাস্থ্যসেবা, ট্রাস্টওয়ার্দি এআই, বাংলা এনএলপি ও এলএলএম, সাইবার সিকিউরিটি, স্মার্ট আইওটি, অটোনোমাস ট্রান্সপোর্টেশন, নবায়নযোগ্য জ্বালানি, এগ্রিটেক এবং এনভায়রনমেন্টাল ইন্টেলিজেন্সসহ প্রযুক্তির অত্যাধুনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ৩৩টি টেকনিক্যাল সেশন, ৭টি কীনোট স্পিচ এবং ২টি ইনভাইটেড টক। দেশ-বিদেশের খ্যাতিমান গবেষক ও প্রযুক্তিবিদরা এসব সেশনে অংশ নিয়ে ভবিষ্যৎ প্রযুক্তি, গবেষণা সম্ভাবনা এবং উদ্ভাবনী ধারণা তুলে ধরছেন।

সম্মেলনে গৃহীত গবেষণাপত্রগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাবলিকেশন প্ল্যাটফর্ম অ্যাটলান্টিস প্রেস (স্প্রিংগার), টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ এবং স্কোপাস ইনডেক্সড প্রকাশনায় প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. সোহেল রহমান বলেন, প্রযুক্তির অগ্রগতি তখনই অর্থবহ হবে, যখন তা দেশের মানুষের বাস্তব উন্নয়নে কাজে লাগবে।

শিক্ষার্থীদের বিশ্বমানের জ্ঞান অর্জন করে দেশে ফিরে এসে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

দায়িত্বশীলভাবে এআই ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন। অতিথি হিসেবে আরো উপস্তিত ছিলেন, অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার এবং অধ্যাপক ড. এম. শামীম কায়সার, অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা এবং অধ্যাপক ড. মো. আব্দুল বাসেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন।

আগামী ০৮ মে বিকেলে সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ববী হাজ্জাজ। এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন ‘ইসিসিটি ২০২৬’ আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর সিএসই বিভাগ, ইইই বিভাগ, সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটি।

আমার বার্তা/মো. আল শাহারিয়া সুইট/এমই

ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে আওয়ামীপন্থী তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত

নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী

কেআইবি ইস্যুতে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, বাকৃবিতে প্রতিবাদ সমাবেশ

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ করায় কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসেন পারভেজের ওপর

উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি

উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ অংশীদারিত্ব সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দ্বৈত ডিগ্রি কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

মার্চ পর্যন্ত মোট বৈদেশিক ঋণ ৭৮.২২ বিলিয়ন ডলার: সংসদে অর্থমন্ত্রী

ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা ‘সন্তোষজনক’ নয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: সংসদ স্পিকার

ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭: স্বাস্থ্য অধিদপ্তর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশের ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত