ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১০
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমি অবশ্যই স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করবো, সেই কারণেই আমি এখানে। এ মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট থাকবে না।

আমাদের কাজে সিন্ডিকেটের কোনো প্রভাব পড়বে না। আমরা কোনো সিন্ডিকেটের কবলে পড়বো না ইনশাআল্লাহ।

স্বাস্থ্য খাতের অগ্রাধিকার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দুর্নীতির ব্যাপারে আপনাদের আশ্বস্ত করি, স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত হবে। এখানে কোনো দুর্নীতি এবং সিন্ডিকেট থাকবে না।

আগামীদিনের পরিকল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুর্নীতিমুক্ত করব, স্বাস্থ্য সেবা উন্নত করব, মানুষের কাছে কীভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া যায় সেটা খুঁজে বের করবো।

তিনি বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রী আমাকে একটি গুরু দায়িত্ব দিয়েছেন। আমি যেদিন ওনার সন্তুষ্টি অর্জন করতে পারব, যখন দেশের মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারব, সেদিন আমি আমার তৃপ্তি বুঝতে পারবো।

নিজের চিকিৎসা দেশে করাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু হলেই বিদেশে যেতে হবে সেটা আমি বিশ্বাস করি না।

দোয়া করবেন আমার যেন সেরকম কোনো রোগ না হয়। দোয়া করবেন আল্লাহ যেন কিছুদিন হায়াত দেন।

আমার বার্তা/এমই

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয়: বিশেষজ্ঞরা

এথিক্যাল অনুমোদন ও বৈজ্ঞানিকভাবে সঠিক গবেষণা প্রোটোকল ছাড়া কোনো গবেষণাই গ্রহণযোগ্য হতে পারে না বলে

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে জ্বর, বমি, মাথাব্যথা, ক্লান্তি, অতিরিক্ত লালা নিঃসরণ

ইঁদুরের শরীর থেকে পুরোপুরি নির্মূল হলো অগ্ন্যাশয়ের ক্যান্সার

অগ্ন্যাশয়ের ক্যান্সার (প্যানক্রিয়াটিস ক্যানসার) চিকিৎসায় তিন ওষুধের মিশ্রণে তৈরি ‘ট্রিপল ড্রাগ থেরাপি’ প্রাণীদের ওপর প্রাথমিক

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন

মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা বিস্তারের লক্ষ্যে সরকার ঢাকার বাইরে আরও সাতটি বিভাগে ২০০ শয্যা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক: চিফ প্রসিকিউটর

ট্রাম্পের বোর্ড অব পিসের সদস্যপদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল মেক্সিকো

মধুপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণ

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিলো সরকার

দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও ভঙ্গুরতা এখনো কাটেনি: গভর্নর

দ্রুতই জেলা-উপজেলা-পৌরসভা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকারমন্ত্রী

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এলো ১৮১ কোটি ডলারের রেমিট্যান্স

উন্নত দেশের মানদণ্ডে পাঠ্যপুস্তক প্রণয়ন করবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য: ফকির মাহবুব

সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব—দ্রব্যমূল্য নিয়ে বাণিজ্যমন্ত্রী

আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়

স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন

বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ভিসা কোনো অধিকার নয়, সতর্কবার্তা দিলেন রুবিও

নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

মব জাস্টিস নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

দেশে ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে: তথ্যমন্ত্রী জহির

শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী মিলন

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী