ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

বিএনপির মন্ত্রীসভায় তিন মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী

আমার বার্তা অনলাইন:
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১২

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মন্ত্রী করা হয়েছে। মন্ত্রী হিসেবে তিনজনকে নিয়ে উচ্ছ্বসিত পুরো কুমিল্লা জেলাবাসী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী হিসেবে শপথ নেন তারা। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান।

মঙ্গলবার সকালেই মন্ত্রীসভার শপথে যাওয়ার ফোন পান এই তিন নেতা। এরপরই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে জেলাজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে ব্যবহারকারীদের।

তিন মন্ত্রীর মধ্যে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ মোট ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা তিন আসন থেকে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৮ আসন থেকে এবার নিয়ে দুইবারের সংসদ সদস্য।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা-৯ আসন থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। কিন্তু বিএনপি চেয়ারপারসনের আরও এক উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকেই ধানের শীষের কান্ডারি হিসেবে বেছে নেয় দলটি। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেও বিএনপি চেয়ারম্যানের নির্দেশে নিজেকে সরিয়ে নেন নির্বাচন থেকে। দলের চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। কুমিল্লা-৬ আসনে বিএনপিকে আঁকড়ে রেখেছিলেন তিনি। মনোনয়ন বঞ্চিত হলেও দল তাকে পুরষ্কৃত করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আমার বার্তা/এমই

মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইপিজেড: ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত (২০২৬) এমপি প্রার্থী এবং ভূঁইয়া

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিগত যে তত্ত্বাবধায়ক সরকার (অন্তর্বর্তীকালীন সরকার)

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২

ইরানের সঙ্গে চুক্তি হলে সই করতে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইপিজেড: ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন

১৭ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের