ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ঢামেকে নার্স-মিডওয়াইফদের প্রতীকী শাটডাউন

আমার বার্তা অনলাইন:
৩০ নভেম্বর ২০২৫, ১৬:৩০

সারাদেশে সব স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং নার্সিং-মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছে নার্স ও মিডওয়াইফরি শিক্ষা প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও ২ঘণ্টার প্রতীকী শাটডাউন পালন করেন তারা।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। ঢামেক হাসপাতালের বাগান গেট থেকে শাটডাউন পালনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

একই সময়ে জেলা, বিভাগ, উপজেলা ও মহানগর পর্যায়ের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যালয়ের সামনে এবং নার্সিং-মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)-এর সভাপতি ড. মো. শরিফুল ইসলাম এবং মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই প্রতীকী শাটডাউন কার্যক্রম দেশজুড়ে একযোগে পালন করা হয়েছে।

বিএনএ জানায়, স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস পাওয়ার পরও দীর্ঘ ১৪ মাস ধরে নার্সিং-মিডওয়াইফারি পেশাজীবীদের পেশাগত উন্নয়ন, প্রশাসনিক বৈষম্য নিরসন ও বিভিন্ন সংস্কার বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি বরং দীর্ঘদিনের স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্স-মিডওয়াইফদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করেছে।

সংগঠনের নেতারা দাবি করেন, ধারাবাহিক কর্মসূচি চললেও সরকার বা প্রশাসন থেকে কার্যকর কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। ফলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সারাদেশে লাগাতার কমপ্লিট শাটডাউন শুরু হবে।

এ সময় সকাল, বিকেল ও রাতের সব শিফটে নার্স-মিডওয়াইফরা প্রশাসনিক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে কমপ্লিট শাটডাউনের সময় জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, এনআইসিইউ, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিসসহ স্পর্শকাতর ইউনিটে বিশেষ জরুরি সেবা স্কোয়াডের মাধ্যমে চিকিৎসা সেবা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আমার বার্তা/এমই

কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা এবং ওষুধ নিশ্চিতের দাবি

দেশে অসংক্রামক রোগে মৃতের মধ্যে ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ, অথচ সরকারের স্বাস্থ্য বাজেটের

বিয়ের প্রথম বছরেই ইচ্ছার বাইরে গর্ভবতী ৭৩ শতাংশ নারী

বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু হলেও বাংলাদেশের হাজারো নারীর জন্য সেই জীবন শুরু হচ্ছে নিয়ন্ত্রণ,

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু