ই-পেপার রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সম্মাননা, সংগীত ও প্রবাসীদের মিলনমেলা

আমার বার্তা অনলাইন:
১৮ অক্টোবর ২০২৬, ১৫:৩৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণাঢ্য এ আয়োজনে সাংবাদিকতা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে গুরুত্ব পায় বাংলাদেশের গণমাধ্যম, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের দীর্ঘ পথচলা।

অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন একুশে পদকপ্রাপ্ত লেখক, নির্মাতা, পরিচালক ও সংগীতশিল্পী আফজাল হোসেন এবং উপস্থাপক ও সাংবাদিক মাইনুল ইসলাম। তাঁদের উপস্থাপনায় আয়োজনের বিভিন্ন পর্ব প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক মাইনুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁর হাতে সম্মাননা তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, একুশে পদকপ্রাপ্ত লেখক ও নির্মাতা আফজাল হোসেন এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা।

একই আয়োজনে পরিবেশ সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পান বিশেষ প্রতিনিধি মো. সৌমিক আহমেদ। এ ছাড়া উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয় মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন খান মঈনকে।

আয়োজনে বক্তারা গণমাধ্যমের ভূমিকা, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসার এবং প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, প্রবাসে বাংলা গণমাধ্যমের কার্যক্রম বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নির কণ্ঠে দ্বৈত সংগীত পরিবেশনা। সংগীত, সম্মাননা প্রদান, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক খালিদ মহিউদ্দিন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান, বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দ, সংগীতশিল্পী, জনপ্রিয় অভিনেতা, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা।

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকী চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের দীর্ঘ পথচলা উদ্‌যাপনের পাশাপাশি সাংবাদিকতা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে স্থান করে নেয়।

সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি

কিছুদিন আগে একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে হঠাৎ দুই তারকা অভিনেত্রীর বিকৃত আপত্তিকর ভিডিও পোস্ট

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের ‘দ্য ওয়েস্ট উইং’ ধারাবাহিকের হলিউড অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

রূপালী পর্দার গ্ল্যামার ছেড়ে হঠাৎ করেই খবরের শিরোনামে বলিউড অভিনেতা ইমরান খান। সুপারস্টার আমির খানের

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং কাউকে হেয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি সম্পাদক পরিষদের

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

রাজনৈতিক পরিবেশ ও মতামত প্রকাশে উন্নতি, তবে সীমিত সংস্কারে যুক্তরাজ্যের উদ্বেগ

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: সড়কমন্ত্রী

বাগেরহাটে ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুব উন্নয়নের আলোচিত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

তৃণমূল স্তরে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির মরদেহ, একসঙ্গে পড়া হচ্ছে জানাজা

বিএনপি অফিসে হামলা: পল্টন থানার মামলায় সুলতান মনসুর গ্রেফতার

মাদকবিরোধী অভিযানে অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন

সওজের ছাদে বড় চমক, উৎপাদন হবে বিপুল বিদ্যুৎ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী-প্রতিমন্ত্রী

রান্নার সরঞ্জামে লুকানো ৫৬৬ গ্রাম সোনা, ধরা পড়লো শাহ আমানত বিমানবন্দরে

মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী

লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ