ই-পেপার বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন

তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ :
১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩
আপডেট  : ১৫ অক্টোবর ২০২৬, ১১:১০

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভিউ, লাইক, শেয়ার ও অর্থ উপার্জনের জন্য অন্য একজন মানুষের অপমান ও অসম্মানকে কনটেন্টের উপকরণ হিসেবে ব্যবহার করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে এ ধরনের কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবেকবোধ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও সামনে এনেছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মেহজাবীন। সেখানে তিনি লেখেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়। এটি একটি অপরাধ।’

একই কনটেন্ট যখন শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকেন, তখন বিষয়টি আর শুধু একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না বলে মনে করেন মেহজাবীন। তাঁর ভাষায়, এটি আরও বড় একটি সামাজিক সমস্যার চিত্র তুলে ধরে। এমন পরিস্থিতিতে সমাজ হিসেবে মানুষের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

কাউকে সম্মান করার ক্ষেত্রে পারিবারিক সম্পর্ককে যুক্তি হিসেবে ব্যবহারের প্রচলিত প্রবণতা নিয়েও ভিন্নভাবে ভাবার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটাও আর বলতে ইচ্ছে করে না যে, একবার ভাবুন তো, এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত!’

এরপরই মেহজাবীনের প্রশ্ন, ‘কারণ কাউকে মানুষ হিসেবে সম্মান করতে, তাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে কেন?’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ, লাইক, শেয়ার ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতার প্রসঙ্গ টেনে মেহজাবীন বলেন, অনেকের জন্য কনটেন্ট তৈরি এখন জীবিকা নির্বাহের একটি উপায়। মানুষের জীবনের সংগ্রাম ও এই বাস্তবতাকে তিনি অস্বীকার করতে চান না। তবে সেই উপার্জনের জন্য অন্য একজন মানুষের সম্মানহানিকে মাধ্যম হিসেবে বেছে নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

মেহজাবীনের ভাষায়, ‘কিছু ভিউ, কিছু লাইক, কিছু শেয়ার, ট্রেন্ডিংয়ে থাকা, হয়তো সেখান থেকে কয়েকটা ডলার আয়। আমি বুঝি, মানুষের জীবনে সংগ্রাম আছে। অনেকের জন্য কনটেন্ট তৈরি করাই এখন জীবিকা নির্বাহের একটি উপায়। সেই বাস্তবতাকে আমি অস্বীকার করতে চাই না। কিন্তু প্রশ্ন হলো, কবে থেকে অন্য একজন মানুষের অপমান আর অসম্মান আমাদের উপার্জনের মাধ্যম হয়ে উঠল?’

এ ধরনের ক্ষতিকর কনটেন্ট তৈরির প্রবণতা নারী কিংবা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই বলেও উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, ভিউ, এনগেজমেন্ট ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতা এখন লিঙ্গের সীমারেখাও ছাড়িয়ে গেছে। ক্ষতিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অংশ হতে পারেন যে কেউ, আবার এর শিকারও হতে পারেন যে কেউ।

তবে শুধু যারা এ ধরনের কনটেন্ট তৈরি করেন, তাঁদের নিয়েই উদ্বিগ্ন নন মেহজাবীন। বরং যাঁরা স্বেচ্ছায় এসব কনটেন্ট শেয়ার করেন, আলোচনা করেন এবং আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেন, তাঁদের ভূমিকাও তাঁকে ভাবায়।

পোস্টের শেষাংশে এ ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত বিবেকবোধের প্রশ্নটি সামনে আনেন তিনি। মেহজাবীন লেখেন, ‘একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, ভেবে দেখতে পারেন।’

এআই প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ও আপত্তিকর ছবি-ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে বিনোদন অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এমন প্রেক্ষাপটে মেহজাবীনের এই পোস্টে কনটেন্ট নির্মাতাদের পাশাপাশি তা ছড়িয়ে দেওয়া ব্যবহারকারীদের দায়িত্বশীলতা, মানুষের ব্যক্তিগত মর্যাদা এবং অনলাইন আচরণের সামাজিক প্রভাবের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

দর্শকদের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে

চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান । সম্প্রতি তার পরিচালনায় মুক্তি পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কালজয়ী সিনেমা ‘হঠাৎ

বিচ্ছেদ গুঞ্জন নিয়ে এখনও নীরব সাবিলা নূর, শোবিজে তোলপাড়

ছোট পর্দার জনপ্রিয় গণ্ডি পেরিয়ে সম্প্রতি রূপালী পর্দায় নাম লেখানো অভিনেত্রী সাবিলা নূরের দাম্পত্য জীবন

ক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন চিত্রগ্রাহক, আহত প্রিয়ন্তী উর্বী

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে অভিনয়ের একটি দৃশ্য

প্রেমিকের নির্যাতন ও পরিচালকের লালসা, রোজ রাতে কাঁদতেন নীতি

স্কুলজীবনে বুলিং, চার বছরের প্রেমে শারীরিক ও মানসিক নির্যাতন, আর অভিনয়ের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাচালানের নতুন রুটের সন্ধান, ভায়াগ্রাসহ কোটি টাকার পণ্য জব্দ

নতুন ঋণ কর্মসূচিতে রাজস্ব ও সংস্কারে গুরুত্ব আইএমএফের

অবহেলা, অনিয়ম আর জবাবদিহির সংকট

জাতীয় পে-স্কেল ২০২৬-এর আলোকে বিএমইউতে অটোমেশন পদ্ধতিতে বেতন নির্ধারণ কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ

ডেঙ্গু থেকে রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চান প্রধানমন্ত্রী

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন

সিআইসিএ-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাকুতে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বৈশ্বিক সরকারি ঋণ জিডিপির ১০০ শতাংশ ছাড়ানোর শঙ্কা

হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবলো ২ জাহাজ

ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন দেবী দুর্গা, পূজা শুরু শুক্রবার

৫ বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই আর নেই

‘ত্রিরঙ্গা উড়িয়ে দাও’ সমাবেশের ডাক দীপকের, ২৩ অক্টোবর ভারতজুড়ে আন্দোলন

নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি

এআই কাজ স্বয়ংক্রিয় করতে পারে জবাবদিহি নয়: খলিলুর রহমান

মাদকের বিরুদ্ধে কথা বলায় পঙ্গু হাসপাতালে সাংবাদিক মনির, পল্লবীতে বর্বরোচিত হামলা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি

১৫ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রিমান্ড শেষে আয়াস ও রিমি কারাগারে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড