ই-পেপার বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের গভীর শোক

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৬, ১২:০৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির জৈষ্ঠ্য সদস্য, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।

মঙ্গলবার ১৩ অক্টোবর এক শোকবার্তায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, "সাবেক সফল সংসদ সদস্য, ঢাকা মহানগর বিএনপির অন্যতম শীর্ষ কাণ্ডারি ও কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে স্তব্ধ ও শোকাচ্ছন্ন।

ডেমরা, শ্যামপুর ও কদমতলী এলাকার মাটি ও মানুষের উন্নয়ন এবং মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর অবদান অবিস্মরণীয়।"

প্রতিমন্ত্রী আরও বলেন, "রাজপথের প্রতিটি গণআন্দোলনে তাঁর অকুতোভয় নেতৃত্ব এবং সাধারণ মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এই রাজনৈতিক অভিভাবকের চলে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বিশেষ করে ঢাকা মহানগরীর রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি করল।"

শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করেন যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করা হয়।

একই সাথে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন শোক সহ্য করার ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

আমেরিকা সফরে গেলেন চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দীনি সফরে মার্কিন

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আগামী কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে সম্ভাব্য নেতৃত্ব ও দায়িত্ব

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের গভীর শোক

এই প্রথম হুথিদের তেল কোম্পানিতে সৌদির হামলায় ২ জন নিহত

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

হোপ-আলজারিকে ছাড়া বাংলাদেশে টেস্ট খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট

রাশিয়া-কানাডা-সৌদি থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

আফগানিস্তানকে কৃতিত্ব দিলেও সুযোগ নষ্টের আক্ষেপ শান্তর

নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

বিশ্বজুড়ে অস্থিরতা, স্বস্তির খোঁজে বাংলাদেশ

পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছর, বিচারের মুখে ৪৮৮ জন

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র জমার সময় বাড়ল

সানায় সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুতিদের আঘাত

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ