ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন চিত্রগ্রাহক, আহত প্রিয়ন্তী উর্বী

আমার বার্তা অনলাইন:
১৩ অক্টোবর ২০২৬, ১৩:৪২

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে অভিনয়ের একটি দৃশ্য ধারণের সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক (ডিওপি)। এতে নাকসহ মুখে আঘাত পান তিনি। পরে হাসপাতালে গিয়ে এক্স-রে করান এই অভিনেত্রী। বর্তমানে ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন উর্বী। তবে নাক ভাঙেনি বলে জানিয়েছেন তিনি।

গতকাল শুটিংয়ের এই ভয়ংকর অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তুলে ধরেছেন প্রিয়ন্তী উর্বী। তিনি জানান, মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউটে একটি দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্যটিতে হাসপাতালের বেডে শুয়ে ছিলেন তিনি। অন্যরা বেডটি টেনে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। ক্লোজ শট নেওয়ার জন্য ডিওপি বেডের ওপর উঠে তার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন।

এ সময় বেডটি ঝাঁকি খেলে ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক।

দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে উর্বী লেখেন, ‘এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য! এরপর আমরা হাসপাতালে যাই, এক্স-রে করাই। এখন ব্যথার ওষুধ আর অ্যান্টিবায়োটিক খাচ্ছি।’

তবে এই দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে চান না অভিনেত্রী। তার ভাষ্য, শুটিংয়ে সবাই নিজের কাজ ঠিকভাবেই করছিলেন। এটি ছিল নিছক দুর্ঘটনা। কিন্তু সেই দুর্ঘটনায় তাকে যে শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তা বাস্তব।

উর্বী আরও জানান, দুর্ঘটনায় তার নাক ভাঙেনি, তবে বেশ ফুলে গেছে। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

আঘাত পাওয়ার পরও শুটিংয়ে ফিরে কাজে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

শুটিংয়ে কাজ করা অন্যদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন উর্বী। তার কথায়, যত সতর্কতাই অবলম্বন করা হোক না কেন, কখন দুর্ঘটনা ঘটে যায়, তা আগে থেকে বলা যায় না। আলহামদুলিল্লাহ বলে নিজের পোস্ট শেষ করেছেন প্রিয়ন্তী উর্বী।

প্রিয়ন্তী উর্বী ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে আলোচনায় আসেন। ২০২১ সালে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বেড়াল’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। এরপর মেজবাউর রহমান সুমনের ‘কোথায় পালাবে বলো রূপবান’ দিয়ে ওটিটিতে নজর কাড়েন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’, ‘অপলাপ’ ও ‘এই মুহূর্তে’, ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘কালপুরুষ’। এ ছাড়া ‘নীলচক্র’ সিনেমায়ও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

শুধু বিয়েই নয় মাও হতে চান অনন্যা পাণ্ডে

বলিউডের আকাশে-বাতাসে ইদানীং আলোচনার কেন্দ্রে অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। বিনোদন

নতুন গান ‘আমার মন পরানের মানুষ তুমি’ নিয়ে হাজির সজীব শান

নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হয়েছেন সংগীতশিল্পী সজীব শান। সহশিল্পী সানজিদা রিমির সঙ্গে দ্বৈত

সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’

  নেত্রকোনার বিভিন্ন মনোরম লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাতার ভাষ্য, গতানুগতিক ধারার বাইরে গিয়ে সামাজিক

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের নতুন লুক ও ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্জেন্ট সাবিহার দেনমোহর ২ লাখ টাকা, বিচ্ছেদে নেন অর্ধ কোটি

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই : এসআরবি

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

এসপি জাহাংগীর যেভাবে গ্রেফতার হলেন 

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানই মানবতার শক্তি

গোপালগঞ্জ-ফেনীর পুলিশ সুপার বদলি

বাংলা কিউআর: ক্যাশলেস অর্থনীতির পথে নতুন যাত্রা

শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’

নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আরবরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করার নথিভুক্ত প্রমাণ আছে, জানাল ইরান

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

জয়পুরহাটে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে যুবক ও বৃদ্ধার মৃত্যু